ইরানের পর পাকিস্তান : নেতানিয়াহু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৫

ইরানের পর পাকিস্তান : নেতানিয়াহু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ |
ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরানও। মধ্যপ্রাচ্যে ক্রমেই ঘনাচ্ছে উত্তেজনার মেঘ। এর মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মুসলিম বিশ্বের ইরান ও পাকিস্তানকে ঘিরে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারের ভিডিও আবারও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই সাক্ষাৎকারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন যে ইসলামি মিলিটাইজেশনকে কেন্দ্র করে ইরান ও পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে এবং এ দুটি দেশই থাকতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট। নেতানিয়াহু বলেন, বর্তমান বাস্তবতায় পাকিস্তানকে অত্যন্ত সাবধানে ও দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কী পথ বেছে নেবে। তার ভাষায়, এখনই পাকিস্তানে উচিত একটা সুস্পষ্ট ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়া— তারা কি ইরানে বিশ্বাস

ও বন্ধুত্ব বজায় রাখবে নাকি আত্মরক্ষায় আলাদা পথ নেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই সাক্ষাৎকারের ভিডিওটি এরই মধ্যেই লাখোবার দেখা হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা শুরু হয়েছে, তা আরও বিস্তার পেতে পারে এবং এর সুদূরপ্রসারী পরিণতি পেতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের