ইতিহাস গড়লেন বাংলাদেশের মিথিলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫

ইতিহাস গড়লেন বাংলাদেশের মিথিলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ |
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চরম উত্তেজনায় এবার চোখ ধাঁধানো সাফল্যের গল্প লিখলেন বাংলাদেশের মিস ইউনিভার্স তানজিয়া জামান মিথিলা। শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে অভিষেকের মঞ্চেই টপ থার্টিতে জায়গা করে নেওয়া এই অর্জন শুধু মিথিলার ব্যক্তিগত পরিশ্রমের ফলের পাশাপাশি বাংলাদেশের সৌন্দর্য, আত্মবিশ্বাস ও আন্তর্জাতিক মঞ্চে নতুন সম্ভাবনার উজ্জ্বল বার্তা বহন করছে। বাংলাদেশি দর্শকরা মিথিলার এই সাফল্যে গর্বিত। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে, যা প্রমাণ করে দেশের মানুষের জন্য এই অর্জন কতটা বড় অনুপ্রেরণা। মিথিলার আত্মবিশ্বাস, দক্ষতা এবং মাধুর্য আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় আমাদের দেশের উপস্থিতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশ্বসুন্দরী প্রতিযোগিতার এই মঞ্চে বাংলাদেশি প্রতিনিধির আত্মপ্রকাশ যে শুধু ব্যক্তিগত সাফল্য নয়, তা

এবার পুরো বিশ্বের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। মিথিলার এই যাত্রা আগামীতে আরও বড় স্বপ্ন দেখার পথ খুলে দেবে নতুন প্রজন্মের জন্য। এদিকে পিপলস চয়েস ভোটে তৃতীয় স্থান অধিকার করলেও মিথিলা আবারও সুইমসুট রাউন্ডে অসাধারণ পারফরম্যান্স করে সেরা ৩০-এ জায়গা নিশ্চিত করেন। তবে পিপলস চয়েস ভোটে যদি তিনি শীর্ষে থাকতে পারতেন তাহলে সরাসরি সেরা ৩০ এ চলে যেতে পারতেন। এ ছাড়া ন্যাশনাল কস্টিউম ও গাউন রাউন্ডে তার উপস্থিতি দর্শকদের মন জয় করলেও সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছিলেন মিস ভেনেজুয়েলার অপ্রীতিকর আচরণকে গ্রেসফুলি সামলানোর ক্ষমতার জন্য। তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ খেতাব জিতেছেন। এ ছাড়া ২০২০ সালে একই খেতাব অর্জন করেছিলেন

তিনি কিন্তু করোনার কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি। তবে এবার পুনরায় স্বপ্নের বিশ্বমঞ্চে ফিরে এসে সেরা ৩০ এ নিজের অবস্থান করে তিনি নতুন ইতিহাস গড়লেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘কুমির কীভাবে বাংলাদেশি, ভারতীয়কে আলাদা করবে?’ ধানপচা গন্ধে ভারী হাওরের বাতাস অস্থিরতার শঙ্কার মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করছে হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক নতুন জোটে যোগ দিতে বিদেশি সরকারদের চাপ দেবে মার্কিন দূতাবাস ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প ‘৫০০ টাকা আয় করে ১২০০ টাকা খরচে বিচার চাইতে হয়’ ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর পুরোনো ভোজ্যতেল নতুন দামে বিক্রি অতি-প্রক্রিয়াজাত খাবার বাড়াতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রথম বিমানবাহী রণতরি বানাচ্ছে তুরস্ক, কী থাকছে এতে? ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই ‎ যে কারণে কনটেন্ট ক্রিয়েটরদের আয় ফেসবুক থেকে কমে যাবে মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম