ইজ‌তেমা ময়দান ছাড়‌ছেন সাদপন্থি মুস‌ল্লিরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪
     ৮:৩৩ অপরাহ্ণ

ইজ‌তেমা ময়দান ছাড়‌ছেন সাদপন্থি মুস‌ল্লিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ | ৮:৩৩ 171 ভিউ
টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান ছাড়তে শুরু করেছেন সাদপন্থি মু‌ল্লিারা। বুধবার বেলা সাড়ে ৩টায় সরকারি সিদ্ধান্তের পর মুসল্লিরা দলে দলে মালপত্র নিয়ে ময়দান ত্যাগ করেন। বুধবার ভোরে ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা সাদ কান্দল‌ভি ও মাওলানা জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারজন নিহত ও শতাধিক মুসল্লি আহত হন। সংঘর্ষের পর সাদপন্থিরা ময়দানের নিয়ন্ত্রণ নেয়। এদিকে টঙ্গী ও ঢাকার বিভিন্ন এলাকায় জুবায়েরপন্থিরা আন্দোলন শুরু করলে বিচ্ছিন্ন সংঘর্ষ, মহাসড়ক অবরোধ এবং হাসপাতালেও সহিংসতার ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে সরকার ইজতেমার ময়দান নিয়ন্ত্রণে নিতে জরুরি ব্যবস্থা গ্রহণ করে। ময়দান এলাকার তিন কিলোমিটারের মধ্যে একাধিক ব্যক্তির জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই সঙ্গে সাদপন্থিদের ময়দান খালি করার নির্দেশ

দেওয়া হয়। নির্দেশ মেনে সাদপন্থিরা ময়দান ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ দক্ষিণ) উপকমিশনার এন এম নাসিরুদ্দিন ব‌লেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ময়দান সরকারের নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি তিনি সব নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ নিয়ে রাশিয়ার সতর্ক বার্তা ইরা‌কে ৩ বাংলা‌দেশির মৃত্যু একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী খলিলের স্বীকারোক্তি: বিএনপি-জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলেসমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান! বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি ড. মোমেন ও অবৈধ ইউনুস–বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা