আয়ু বাড়ায় কম ক্যালোরিযুক্ত খাবার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪

আয়ু বাড়ায় কম ক্যালোরিযুক্ত খাবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪ |
মানুষের জীবনকাল বড়ই অদ্ভুত। কেউ অনেক বছর বেঁচে থেকে জীবনকে পরিপূর্ণ উপভোগ করে। আবার কেউ উপভোগ করার আগেই অকালে ঝরে যায়। কিন্তু মানুষের দীর্ঘায়ুর গোপন রহস্য কী—তার সর্বসম্মত ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো গবেষক দিতে পারেননি। দীর্ঘায়ু পাওয়া অনেক ব্যক্তি অবশ্য তাদের নিজেদের মতো করে এর ব্যাখ্যাও দেন। কিন্তু তা নিয়েও রয়েছে মতভেদ। অনেক মানুষই মনে করেন যে, নিয়মিত উপবাস করলে স্বাস্থ্য যেমন ভালো থাকে, ঠিক তেমনি তা দীর্ঘায়ু পেতে সাহায্য করে। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে, দীর্ঘায়ুর পেছনে উপবাসের কোনো অবদান নেই। বরং নিয়মিত কম ক্যালোরিযুক্ত খাবার গ্রহণই মানুষের আয়ু বাড়ায়। সম্প্রতি বিখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ

দাবি করেছেন গবেষকরা। গবেষণাটি করেন জ্যাকসন ল্যাবরেটরির কয়েকজন গবেষক। তারা এক হাজার ইঁদুরের ওপর এ গবেষণাটি চালান। এ ইঁদুরগুলো জিনগতভাবে স্বতন্ত্র। এ ইঁদুরগুলোকে দুটি দলে ভাগ করে একটিকে কম ক্যালোরিযুক্ত খাবার দেওয়া হয়। আরেকটি দলকে প্রতি সপ্তাহে দু-এক দিনের উপবাসে রাখা হয়। এক বছর ধরে এ পরীক্ষা চালানো হয়। পরীক্ষা শেষে গবেষকরা দেখেন যে, দুই দলের ইঁদুরই সুস্থ ও স্বাভাবিক আছে; কিন্তু উপবাসে রাখা হয়েছিল যেসব ইঁদুরকে, তাদের অনেকেই কিছুদিন পর মারা যায়। অথচ এসব ইঁদুরের মধ্যে কোনো অসুস্থতা ছিল না। এ থেকে গবেষকরা এই সিদ্ধান্তে আসেন যে, উপবাস ওজন কমাতে সাহায্য করে। শরীর সুস্থ রাখে। কিন্তু তার মানে এই নয়

যে, তা দীর্ঘায়ু পেতে সাহায্য করে। অন্যদিকে কম ক্যালোরি যেমন শরীর সুস্থ রাখে, ঠিক তেমনি আয়ু বাড়াতেও ম্যাজিকের মতো কাজ করে। তারা বলেন, কম ক্যালোরিযুক্ত সুষম খাদ্যে প্রায়ই প্রয়োজনীয় পুষ্টি এবং খনিজ পদার্থ থাকে, যা শরীরের স্বাভাবিক কার্যকারিতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। এই খনিজগুলো রাতে পর্যাপ্ত ঘুম পাওয়ার পাশাপাশি দৈনন্দিন কাজগুলো করার জন্য প্রয়োজনীয় শক্তি জোগায়। এই বিপুল পরিমাণ পুষ্টি এবং খনিজ সুস্থ থাকতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। দিন শেষে যা মানুষের আয়ু বাড়িয়ে দেয়। তাদের এ গবেষণা উপবাস নিয়ে মানুষের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তবে কম ক্যালোরি গ্রহণ আসলেই মানুষের আয়ু বাড়ায় কি না, তা নিয়ে

আরও গবেষণার প্রয়োজন বলে মত দেন অন্য গবেষকরা। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর মেসি না রোনালদো কে সেরা? গ্রুপ ‘বি’তে জমে উঠেছে নকআউটের লড়াই, কার সামনে কী সমীকরণ? পে স্কেল: আজকের বৈঠকে আসতে পারে বড় সিদ্ধান্ত হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২ দেশে স্বর্ণের দামে বড় ধস ‘কথিত স্বামী’ সমালোচনার জবাব দিলেন ববি হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই