আমি কখনো গায়েব হয়ে যাইনি: মিলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৫

আমি কখনো গায়েব হয়ে যাইনি: মিলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ |
সিনেমার গানে খুব একটা দেখা যায় না সংগীতশিল্পী মিলা ইসলামকে। এবার ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার প্রমোশনাল গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘আকাশেতে লক্ষ তারা’ গানের মধ্যদিয়ে চলচ্চিত্রে দীর্ঘদিন পর প্লে-ব্যাকে ফিরলেন মিলা। শুধু তাই নয়, এই গানের সুবাদে প্রেক্ষাগৃহেও ঘুরছেন এই শিল্পী। মিলা বলেন, “শওকত আলী ইমন ভাই হঠাৎ ফোন করে একটি গানের কথা বললেন। পরে গানটি গাইলাম। তখনও জানতাম না এটা ‘ইনসাফ’ সিনেমার গান। গানটি রিলিজ হওয়ার পর ভালো সাড়া পাচ্ছি। সেটার জন্য সিনেমা হলে হলে যাচ্ছি। দর্শক শ্রোতার সঙ্গে দেখা হচ্ছে। বেশ ভালো লাগছে।” মিলা বলেন, ‘কয়েকদিন হল দেখছি কামব্যাকের কথা বলে বারবার আমাকে স্বাগত জানানো হচ্ছে। বিষয়টা আসলে এমন

নয়। করোনার সময় আমার কিছুটা গ্যাপ ছিল। তাছাড়া সব সময় আমি খবরের শিরোনামে ছিলাম। সেটা খারাপ হোক বা ভালো হোক। গায়েব হয়ে যাওয়ার কথা যদি আসে তাহলে বলব, আমি কখনোই গায়েব হয়ে যাইনি। গত তিন বছর ধরেই আমি নিয়মিত মঞ্চে পারফর্ম করে যাচ্ছি। এছাড়া দেশের বাইরেও শো করে যাচ্ছি।’ বর্তমানে ফোক গানকে রিমিক্স করে নতুনভাবে গাওয়ার প্রবণতা লক্ষ করা গেছে। বিষয়টি নিয়ে সমালোচনাও করছেন অনেকে। তবে এটাকে ইতিবাচকভাবেই নিচ্ছেন মিলা। মিলার কথায়, ‘আমি নিজেও ফোক গানের রিমিক্স করেছি। আমি একটা কথা সবসময় বলি, নতুন হোক বা পুরাতন হোক সংগীত কারো একক সম্পদ নয়। সবার জন্যই একজন শিল্পী সংগীত উপহার দিয়ে যায়, যা

মৃত্যুর পরও মানুষের মাঝে বেঁচে থাকে। নতুন করে গান করাটা আমি ইতিবাচকভাবেই নিই। এতে করে নতুন প্রজন্ম পুরনো গানগুলো নতুন করে শোনার সুযোগ পান।’ সাত বছর সিনেমার গান না করলেও এখন থেকে নিয়মিত সিনেমার গান করতে চান তিনি। মিলার ভাষ্য, ‘আগে গান নিয়ে শ্রোতাদের সঙ্গে সরাসরি রি-অ্যাকশন খুব একটা নেওয়া হয়নি। এবার সেটা হচ্ছে। বিষয়টা ভালো লাগার। যদিও আমি কাজ কম করি। বর্তমানে ভালো বাজেটের সিনেমা হচ্ছে। এখন থেকে সিনেমায় আরও ভালো ভালো কাজ করতে চাই।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা 17 April: Mujibnagar Day — A Defining Moment in Bangladesh’s Liberation Struggle ১৭ই এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের এক স্মৃতি বিজড়িত দিন জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড আওয়ামী লীগ নেতাদের মুক্তিতে প্রথম আলোর জোরালো অবস্থান দিনে ৭-১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, শহরের চেয়ে গ্রামে সংকট তীব্রতর ১৭ এপ্রিল-বাংলাদেশের নূতন সূর্যোদয় বরিশাল নগরের প্রাণকেন্দ্রে ছাত্রলীগের ঝটিকা মিছিল অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে জুলাই-আগস্টে ঢাকায় হত্যাকাণ্ড বাড়ানোর নির্দেশ দেয় কে? জামায়াত জোট জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ; পিএস জনি আটক সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা ধর্মসিং চাকমা নিহত, ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ২ বোন