আবারও স্বর্ণের দামে রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬
     ৫:১৮ পূর্বাহ্ণ

আবারও স্বর্ণের দামে রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬ | ৫:১৮ 57 ভিউ
রেকর্ড দামে পৌঁছেছে স্বর্ণ। বিশ্ববাজারে প্রথমবারের মতো স্বর্ণের দাম পাঁচ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের ওপর আস্থাহীনতা এবং ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে উদ্বেগের মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ায় দামের রেকর্ড হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার গ্রিনিচ সময় ১২টা ২৫ মিনিটে স্পট গোল্ডের প্রতি আউন্সের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫ হাজার ২৬৬ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। এর আগে লেনদেন চলাকালে স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৩১১ দশমিক ৩১ ডলার স্পর্শ করে, যা সর্বকালের রেকর্ড। আগের সেশনেই স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি বেড়েছিল। ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ৩ দশমিক

৫ শতাংশ বেড়ে ৫ হাজার ২৬০ দশমিক ৪০ ডলার প্রতি আউন্সে পৌঁছেছে। এক্সএস ডটকমের সিনিয়র মার্কেট বিশ্লেষক লিন ট্রান বলেন, স্বর্ণের এই ঊর্ধ্বগতি শুধু বাজারের উদ্বেগের কারণে নয়, বরং বৈশ্বিক মুদ্রা ও রাজস্ব ব্যবস্থার ওপর আস্থার পরিবর্তনের প্রতিফলন। বুধবার চার বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি ছিল মার্কিন ডলার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডলারের দুর্বলতা নিয়ে উদ্বেগ উড়িয়ে দেওয়ায় ডলারভিত্তিক স্বর্ণ বিদেশি বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এছাড়া ট্রাম্প জানিয়েছেন, তিনি শিগগিরই ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করবেন। এ সময় তিনি দাবি করেন, নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর সুদের হার কমবে। উইজডমট্রির পণ্য কৌশলবিদ নিতেশ শাহ বলেন, সম্ভাব্য যে কোনো প্রার্থীই জেরোম পাওয়েলের

তুলনায় ট্রাম্পের চাপে কম প্রতিরোধী হবেন। এটি স্বর্ণের জন্য ইতিবাচক। চলতি বছরের শুরু থেকেই স্বর্ণের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে, যা গত বছরের রেকর্ড বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখেছে। ডয়চে ব্যাংকের বিশ্লেষকদের মতে, বিনিয়োগ চাহিদা অব্যাহত থাকলে চলতি বছর স্বর্ণের দাম ৬ হাজার ডলার প্রতি আউন্সে পৌঁছাতে পারে। এদিকে স্পট সিলভারের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে ১১২ দশমিক ৫৯ ডলার প্রতি আউন্সে দাঁড়ালেও চলতি বছরে ধাতুটির দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। সোমবার রুপার দাম সর্বোচ্চ ১১৭ দশমিক ৬৯ ডলার ছুঁয়েছিল। এছাড়া প্লাটিনামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ২ হাজার ৬৫১ দশমিক ৯০ ডলার প্রতি আউন্সে দাঁড়িয়েছে। আর প্যালাডিয়ামের দাম ১ দশমিক

৯ শতাংশ বেড়ে ১ হাজার ৯৭০ দশমিক ৭৫ ডলার হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা