যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৬ |
মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডার বর্তমানে ৪১ কোটি ৩৩ লাখ ব্যারেল তেল রয়েছে, যা দিয়ে বিশ্বের মাত্র ৪ দিনের তেলের চাহিদা মেটানো সম্ভব। শুক্রবার মার্কিন জ্বালানি মন্ত্রণালয় ঘোষণা করেছে তারা কৌশলগত তেল ভাণ্ডার থেকে ৮৪ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল ৪টি কোম্পানিকে ঋণ হিসেবে দিয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের যুদ্ধের সময় তেলের দাম নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টায় এটি এই ভাণ্ডার থেকে দ্বিতীয়বার তেল ছাড় করা হলো। তাসনিম বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, যে কোম্পানিগুলো এই তেল ঋণ পেয়েছে সেগুলো হলো, গ্যানর ইউএসএ, ফিলিপস ৬৬, ট্রাফিগুরা ট্রেডিং এবং ম্যাকোয়ারি কমোডিটিজ ট্রেডিং। যুক্তরাষ্ট্র ১ এপ্রিল ঘোষণা করেছিল যে

তারা দ্বিতীয় ধাপে কৌশলগত তেল ভাণ্ডার থেকে সর্বোচ্চ ১০ মিলিয়ন ব্যারেল তেল ঋণ হিসেবে দেবে। যুক্তরাষ্ট্র চলতি বছর এবং আগামী বছরে মোট ১ কোটি ৭২ লাখ ব্যারেল কৌশলগত তেল ভাণ্ডার থেকে ঋণ হিসেবে দেওয়ার পরিকল্পনা করেছে। এটি আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সঙ্গে ৩২টি দেশের একটি বৃহত্তর চুক্তির অংশ, যার আওতায় মোট ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়া হবে। কৌশলগত ভাণ্ডার থেকে অপরিশোধিত তেল ছাড়ার মূল উদ্দেশ্য হলো যুদ্ধের কারণে বেড়ে যাওয়া তেলের দাম নিয়ন্ত্রণ করা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ ইতিহাসে তেল বাজারে সবচেয়ে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। গত মাসে কৌশলগত তেল ভাণ্ডার থেকে প্রথম ধাপে তেল ছাড়ার সময় তেল

কোম্পানিগুলো মাত্র ৪ কোটি ৫২ লাখ ব্যারেল তেল পেয়েছিল, যা মার্কিন জ্বালানি মন্ত্রণালয় যে পরিমাণ তেল দিতে চেয়েছিল তার প্রায় ৫২ শতাংশ। সূত্র: পার্সটুডে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুমিনুলের রেকর্ড ভাঙলেন মুশফিক আইপিএলে কোহলির নতুন রেকর্ড ওটিটিতে মুক্তি পেল বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ‘রঙবাজার’ বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানিতে চাকরি, বেতন ৪২ হাজার অন্যের সুখে খুশি হোন— তবেই আপনার জীবনেও খুলবে রহমত ও বরকতের দরজা জাবিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, গালাগাল ও হুমকির অভিযোগ পঞ্চাশোর্ধ্ব নারীদের ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি বেশি গুগলের ফ্রি ১৫ জিবি স্টোরেজ বন্ধ হওয়ার খবরটি কি সত্য? বাংলাদেশে আন্তর্জাতিক মানের হালাল ট্যুরিজম গড়ে তোলার আশাবাদ নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নী? পদ্মা ব্যারাজের হঠকারী প্রকল্প: বিশেষজ্ঞদের উদ্বেগ উপেক্ষিত, তিন দিক থেকে বিপদের আশঙ্কা শরীয়তপুরে ছেলে ছাত্রলীগ করায় পিতাকে কুপিয়ে জখমের অভিযোগ মিরপুরে শাহ আলী মাজারে জঙ্গি হামলা: সিসিটিভি ফুটেজ দেখে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ, একাধিক শিক্ষার্থী আহত হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ৬ শিশুর মৃত্যু নব্বইয়ে পারস্পরিক সম্মান, সংলাপ এবং সংকটে রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান ছিল : নঈম নিজাম বাংলাদেশে মার্কিন সামরিক প্রবেশাধিকারে চুক্তি: চীন-ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়ার আশঙ্কা আসন্ন বাজেটে বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের ওপর করের বোঝা: কী আছে স্বল্প আয়ের মানুষের ভাগ্যে? পাকিস্তানে দুই গোত্রে বিয়ে নিয়ে সহিংসতা থেকে গোলাগুলি, পুড়ল শতাধিক বাড়িঘর কন্যা একবার ফিরেছিলেন। বাংলাদেশের আবার তাঁকে দরকার