ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কারখানা বন্ধের মিছিল বাড়ছেঃ ক্রুড ওয়েল সংকটে এবার বন্ধ হলো দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি
ধানমন্ডিতে আদি-চিরায়ত রূপে ফিরল ‘মঙ্গল শোভাযাত্রা’- হাজারো বাঙালির অংশগ্রহণে বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন
সাগরে ইলিশের প্রাচুর্য হলেও সাধারণের নাগালের বাইরে: গত বছরের চেয়ে দাম বেড়েছে ১৫%
১৫ মিনিট বন্ধ থাকার পর ফের চালু মেট্রো রেল
পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার!
অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে?
একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ
আগামী নির্বাচনে আনসার-ভিডিপিকে ভিন্নরূপে দেখা যাবে
আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া আগামী নির্বাচনে আনসার বাহিনীকে ভিন্নরূপে দেখা যাবে।
রোববার সকালে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এর আগে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপির অ্যাকাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশের উদ্বোধন করেন। পরে মহাপরিচালকের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি অ্যাকাডেমীর বিভিন্নস্থান প্রদক্ষিণ করে। র্যালি শেষে তিনি সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন এবং সমাবেশের সফলতা কামনা
করেন। এসময় আনসার-ভিডিপির মহাপরিচালক আরও বলেন, একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। নতুন সিলেবাস ও প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আত্মনিয়োগ করতে হবে। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতি উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য তিনি সব স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, অ্যাকাডেমির কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালক এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।