আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার ঘোষণা দিলেন মির্জা ফখরুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫
     ৭:৩৩ অপরাহ্ণ

আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার ঘোষণা দিলেন মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ | ৭:৩৩ 91 ভিউ
আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার ঘোষণা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে, আমরা সে পথে হাঁটতে চাই না। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সবগুলোই আমরা তুলে নেবো। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‌‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছরের ৫ আগস্টেই বলেছিলেন—আমরা প্রতিশোধ চাই না, চাই শান্তি, সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ। সেই পথেই আমরা এগোতে চাই।’ তিনি আরও বলেন, ‘শেখ

হাসিনাকে বলতে চাই —অত্যাচার, নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। অতীতেও পারেননি, ভবিষ্যতেও পারবেন না। বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই ক্ষমা চাওয়া উচিত।’ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘দেশবাসী আজ তারেক রহমানকে ফিরে পেতে চায়। নতুন নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়।’ পিআর ইস্যুতে জবরদস্তি করছে কিছু দল। জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি দল পিআর পদ্ধতির নামে জনগণের ওপর জবরদস্তি করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে যে নতুন চালগুলো দেওয়া হচ্ছে, সেগুলো মূলত গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র।’ বিএনপি চায় গণভোট ও নির্বাচন একই

দিনে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে জনগণ তাদের মতামত সঠিকভাবে প্রকাশ করতে পারবে। আমরা সেই ব্যবস্থাকেই সমর্থন করি।’ সভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি মো. আল মামুন আলম। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা ৩৬১ ফ্লাইট বাতিল হলো হযরত শাহজালাল বিমানবন্দরে এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে এক বাংলাদেশি গ্রেপ্তার, হতে পারে কঠোর সাজা ঘুষ–দুর্নীতির অভিযোগ: তাজুলের পর এবার ট্রাইব্যুনাল থেকে সাইমুমের পদত্যাগ টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের প্রতিরক্ষার প্রশ্নে ট্রাম্পে আটকে গেছে ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা