শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬ |
হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণের দীর্ঘদিনের ধর্মীয় গাম্ভীর্য ও রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ উঠেছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে। বুধবার (৪ মার্চ) রাতে মাজারের নারী ইবাদতখানার ছাদে উঠে দলটির কেন্দ্রীয় নেতাদের রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় সিলেটজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সিলেটের ইতিহাসে বড় বড় রাজনৈতিক দলের প্রধানরা মাজার জিয়ারত করতে এলেও মাজারের মূল আঙিনায় রাজনৈতিক স্লোগান দেওয়ার নজির নেই। তবে বুধবার রাতে এনসিপির ইফতার মাহফিল শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম মাজারে গেলে পরিস্থিতি পাল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবির নামাজ চলাকালীন সময়েই এনসিপির নেতা-কর্মীরা মাজার এলাকায় ভিড় করেন। একপর্যায়ে সারজিস আলম

মাজারের নারী ইবাদতখানার ছাদে উঠে ‘দিল্লি না সিলেট’, ‘আজাদি না গোলামি’—এমন রাজনৈতিক স্লোগান দিতে শুরু করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সিলেটের সর্বস্তরের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মাজারের খাদিম পরিবারের সদস্য মো. নইমুল হোসেন এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, “শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল দলীয় স্লোগান দিয়ে আদব নষ্ট করেনি। নারী ইবাদতখানার ওপরে উঠে সারজিস আলমের এই আচরণ সুফি দরগার আদবের পরিপন্থী। এটি সিলেটের ইতিহাসের অন্যতম জঘন্য কাজ।” একই সুরে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক আন্দোলনের সংগঠক আবদুল করিম কিম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, মাজার জিয়ারতের নামে এনসিপির এই আচরণ মাজারের পবিত্রতা ক্ষুণ্ণ

করেছে। সিলেট জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক মাহবুব আলম এই ঘটনাকে ‘পরিকল্পিত অশান্তি সৃষ্টির অপচেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন। মানবাধিকার কর্মী লক্ষ্মীকান্ত সিংহ বলেন, “মাজার সব ধর্মের মানুষের কাছে পবিত্র। এখানে রাজনৈতিক স্লোগান দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং এটি অবিলম্বে নিষিদ্ধ করা উচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম