অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে টাইগারদের সজীব ওয়াজেদের অভিনন্দন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে টাইগারদের সজীব ওয়াজেদের অভিনন্দন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬ |
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অবিস্মরণীয় জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সজীব ওয়াজেদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও আওয়ামী লীগের শীর্ষ নীতি নির্ধারক মনে করেন এই জয় লাল সবুজের প্রতিনিধিদের এগিয়ে নেবে অনেক দূর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি টাইগারদের এই ঐতিহাসিক অর্জনের প্রশংসায় লেখেন, “বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক অভিনন্দন। অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের বিরুদ্ধে পাওয়া এই জয় আগামী দশকগুলোতে আমাদের ক্রিকেটকে অনুপ্রাণিত করবে।” ডারউইনে অনুষ্ঠিত টেস্টে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তিকে তাদেরই মাটিতে গুঁড়িয়ে দেওয়ার এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন উন্মাদনার সৃষ্টি করেছে। সজীব ওয়াজেদ মনে করেন, মাঠের

এই অর্জন শুধু একটি জয়ই নয়, বরং তরুণ প্রজন্মের ক্রিকেটারদের জন্য এক অদম্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। উল্লেখ অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠে এটি বাংলাদেশের প্রথম জয়। এর আগে ২০১৭ সালে ঘরের মাঠে অজিদের টেস্টে হারিয়েছিলো বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ বাংলাদেশে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু: তদন্ত প্রভাবিত করতে বাংলাদেশ পুলিশকে ৯০ হাজার ডলার ঘুষ অস্ট্রেলিয়ান স্বামীর অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্ক আত্মজীবনীতে লিখে বিপাকে নওয়াজ ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় একদিনে ১১ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৭৬ ডেঙ্গুতে চলতি বছর মৃত্যু ২০০ ছাড়াল পুতিনের বিশ্বস্ত মিত্র কে এই রমজান কাদিরভ? ছয় অতিরিক্ত পুলিশ সুপারসহ ৭ কর্মকর্তাকে বদলি যুদ্ধের ধাক্কার পরও বিশ্ব অর্থনীতিতে আশার খবর আজ দিন ও রাত সমান সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচে আছেন যারা সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য