টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচে আছেন যারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬

টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচে আছেন যারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬ |
টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ডাকের রেকর্ডটা গতকাল জাপানের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে নিজের করে নিয়েছেন অভিষেক শর্মা। রেকর্ড যে সবসময় সুনাম বয়ে আনে না, সে উপলব্ধিও নিশ্চয়ই এখন হচ্ছে তার। তবে অভিষেকের এই রেকর্ড সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে তাই তার রেকর্ড গড়ার শঙ্কা নেই আপাতত। তাহলে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ ডাকের রেকর্ড কাদের দখলে? প্রশ্ন উঠতেই পারে। সেই প্রশ্নের জবাব মিলবে এই তালিকায়। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডাক তাদের দাসুন শানাকা শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়কের নাম আসবে সবার আগে। ২০১৫ সালে ক্যারিয়ার শুরু করা এই ব্যাটার এখনও খেলে যাচ্ছেন দিব্যি। ১২৪ ইনিংসে ১৩০ ছুঁইছুঁই স্ট্রাইক রেটে তার ২০৪৮ রান বলে দিচ্ছে, পারফর্ম্যান্সটা নেহায়েত

মন্দ নয় তার। কিন্তু তার নামের পাশে আছে ১৬টি ডাক। পূর্ণ সদস্য তো বটেই, সহযোগী সদস্য দেশ মিলিয়েও এত বেশি ডাকের ‘কীর্তি’ নেই আর কোনো ক্রিকেটারের। পল স্টার্লিং আয়ারল্যান্ড ক্রিকেটের শুরুর দিকের সেনানী পল স্টার্লিং। ১৬০ ইনিংসে ১৩৫ ছুঁইছুঁই স্ট্রাইক রেটে তার নামের পাশে আছে ২৮৯৯ রান। তবে ১৭ বছরের এই ক্যারিয়ারে তিনি মুদ্রার উল্টো পিঠটাও দেখেছেন বৈকি! ১৪ বার তিনি আউট হয়েছেন রানের খাতা খোলার আগে। যা এই তালিকায় দ্বিতীয় (পূর্ণ সদস্য দেশ গুলোর মধ্যে) স্থানে নিয়ে এসেছে তাকে। সৌম্য সরকার এই তালিকার তৃতীয় নামটি দুর্ভাগ্যজনকভাবে একজন বাংলাদেশির। ৮৮ ইনিংসে ১২২ স্ট্রাইক রেটে তিনি করেছেন ১৪৯৪ রান। তবে তিনি শূন্য রানে আউট হয়েছেন

১৩ বার। আছেন এই তালিকার শীর্ষ তিনে, আর ৪টি ‘ডাক’ হলেই চলে আসতে পারেন শীর্ষেও! কেভিন ও’ব্রায়েন, রাহমানউল্লাহ গুরবাজ, রোহিত শর্মা ও সিকান্দার রাজা তালিকার চতুর্থ স্থানটি বেশ জনবহুল। ১২টি করে ডাক নিয়ে এই তালিকার এই অবস্থানে আছেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন, আফগানিস্তানের রাহমানউল্লাহ গুরবাজ, ভারতের রোহিত শর্মা ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। চতুর্থ স্থানের মতো না হলেও পঞ্চম স্থানেও আছেন একাধিক ব্যাটার। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক জস বাটলার তাদের একজন। তার নামের পাশে আছে ১১টি ডাক। এই জায়গায় তার সঙ্গী রেজিস চাকাভা। তারও ডাক ১১টি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্ক আত্মজীবনীতে লিখে বিপাকে নওয়াজ ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় একদিনে ১১ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৭৬ ডেঙ্গুতে চলতি বছর মৃত্যু ২০০ ছাড়াল পুতিনের বিশ্বস্ত মিত্র কে এই রমজান কাদিরভ? ছয় অতিরিক্ত পুলিশ সুপারসহ ৭ কর্মকর্তাকে বদলি যুদ্ধের ধাক্কার পরও বিশ্ব অর্থনীতিতে আশার খবর আজ দিন ও রাত সমান সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচে আছেন যারা সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল