ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’
পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সৌজন্য সাক্ষাৎ’ এর ছবি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরের সামাজিক মাধ্যম পেজ থেকে।
উল্লেখ করা হয়, স্থানীয় সময় ২২শে সেপ্টেম্বর, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর প্রচুর সমালোচনা ও নেতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা।
নেটিজেনদের ভাষ্য মতে, ছবিতে দেখা যাচ্ছে খলিলুর রহমান ‘আজ্ঞাবহ’ ভঙ্গিমায় ডোনাল্ড ট্রাম্পের হাত চেপে ধরে রয়েছেন এবং ট্রাম্প চোখ বুঁজে রয়েছেন।
রাজনৈতিক বিভিন্ন মহলের ভাষ্যমতে, পথ চলার মাঝে ডোনাল্ড ট্রাম্পের সাথে হঠাৎ দেখা এবং তার
সাথে হ্যান্ডশেকের একটি ছবি তুলে একে ‘সৌজন্য সাক্ষাৎ’ দাবি করা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের মূল পর্ব জেনারেল ডিবেট শুরু হয়েছে। এতে ভাষণ দেবেন রাষ্ট্রপ্রধান এবং বিশ্ব নেতারা। গতকাল ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।