আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬ |
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সদস্য এনামুল হক বাহারকে গ্রেপ্তার করার জন্য তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে না পেয়ে তার কিশোর পুত্রকে ধরে নিয়ে গেছে মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। ২১শে সেপ্টেম্বর, সোমবার দিবাগত রাতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র ব্যাপক তোলপাড়ের পাশাপাশি সচেতন নগরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশের এহেন কর্মকাণ্ডকে ন্যাক্কারজনক বলেও মন্তব্য করেছেন এলাকার সাধারণ মানুষ। ওইদিন দুপুরে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাবাড়ি সড়কের তিতুমীর লেনে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা বাহারের আটক কিশোর পুত্র বাফতিন আহমেদ জিহান (১৬) বরিশাল জিলা স্কুল থেকে এ বছর এসএসসি পাস করেছে। তার মা সাথী

আক্তার জানান, তার স্বামী বাহারের বিরুদ্ধে দায়ের করা সকল রাজনৈতিক মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন। তারপরও সোমবার দুপুরে তাকে (বাহার) গ্রেপ্তারের জন্য পুলিশ বাসায় অভিযান পরিচালনা করে। বাহারকে না পেয়ে তাদের কিশোর পুত্র জিহানকে ডিবি পুলিশ টেনেহিঁচড়ে অমানবিকভাবে ধরে নিয়ে গেছে। ছড়িয়ে পড়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা কিশোর জিহানকে টেনে নিয়ে যাচ্ছেন। এসময় তার মা বাধা দেওয়ার চেষ্টা করছেন। চিৎকার ও হৈ চৈয়ের মধ্যে আশপাশে জড়ো হন উৎসুক জনতা। পুলিশের সাথে ধ্বস্তাধস্তির একপর্যায়ে পড়ে যান জিহানের মা সাথী আক্তার। পরে ডিবি পুলিশ পিকআপে করে জিহানকে আটক করে নিয়ে চলে যায়। এ বিষয়ে জানতে মহানগর

গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিমের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প যেভাবে গিনেস রেকর্ড গড়ল তুরস্কের কেলকিট শহর আবারও রিমান্ডে এমপি গাজী নজরুল বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি ইসরায়েলি নাগরিকের প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনতে পাকি সেনাবাহিনীর সমঝোতা পর্তুগালের নতুন যুগের সূচনায় ১ হাজার গোলের স্বপ্ন রোনালদোর সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা রঞ্জন দাশের গ্যাস পাম্প দখলে নিতে প্রভাবশালীদের তালা যুবদল নেতার লুট করা ৪ ট্রাকের ৬৭ হাজার কেজি মুরগির বিষ্ঠা উদ্ধার কুমিল্লায় থানায় ভাঙচুর করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে বেরিয়ে গেল ২২ কিশোর গ্যাং সদস্য বিএনপি সরকারের উন্নয়ন: নোয়াখালীতে সাড়ে ৫ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে চিকন তার ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক