না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ September, ২০২৬

না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ September, ২০২৬ |
কোনো ম্যাচ না খেলেই পদক নিশ্চিত—এমন অবিশ্বাস্য ও ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো বাংলাদেশের ক্রীড়াঙ্গন। এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে কোনো লড়াই ছাড়াই সেমিফাইনালে উঠে বাংলাদেশের জন্য অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন অ্যাথলেট জিন্নাত আক্তার। ১৯৮৬ সালে বক্সার মোশাররফ হোসেনের পর এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে এটিই বাংলাদেশের প্রথম পদক জয়। জিন্নাতের এই অলৌকিক সাফল্যের পেছনে কাজ করেছে ড্রয়ের ভাগ্য এবং প্রতিপক্ষের ডিসকোয়ালিফিকেশন। আইএইচ প্রিফেকচারাল মার্শাল আর্ট হলে অনুষ্ঠিত এই ইভেন্টে মোট প্রতিযোগী ছিলেন ১৫ জন। প্রতিযোগী সংখ্যা বিজোড় হওয়ার কারণে প্রথম রাউন্ডে লটারির মাধ্যমে ‘বাই’ পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান জিন্নাত। কোয়ার্টার ফাইনালে জিন্নাতের মুখোমুখি হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ার প্রতিযোগী

জেনিফার কিলাপিওর। কিন্তু অফিসিয়াল ওয়েট-ইন বা ওজন মাপার সময় নির্ধারিত ৫২ কেজির চেয়ে বেশি ওজন ধরা পড়ায় ইন্দোনেশিয়ান প্রতিযোগীকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হয়। ফলে রিংয়ে না নেমেই সেমিফাইনালে পা রাখেন জিন্নাত। উশুর নিয়ম অনুযায়ী সেমিফাইনালে উঠলেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে যায়। না খেলেই পদক নিশ্চিতের এই অভূতপূর্ব ঘটনাকে সৃষ্টিকর্তার উপহার হিসেবে দেখছেন জিন্নাত। তিনি বলেন, ‘সত্যিকার অর্থে আল্লাহ আমাকে এটি দিয়েছেন। প্রি-কোয়ার্টারে বাই, কোয়ার্টারে প্রতিপক্ষ ডিসকোয়ালিফাইড, আর সেমিফাইনালে উঠলেই পদক! ভাবতেই অবাক লাগছে।’ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের শেফ দে মিশন ইমরোজ আহমেদ ও উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু নিশ্চিত করেছেন যে জিন্নাত অন্তত ব্রোঞ্জ পদক পাচ্ছেন। তবে জিন্নাতের লক্ষ্য এখন

আরও উঁচুতে। সেমিফাইনালে চীনের শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেয়ে রোপ্য বা স্বর্ণের লড়াইয়ে অংশ নিয়ে মোশাররফ হোসেনের ১৯৮৬ সালের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে চান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা