ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
যুদ্ধের ধাক্কার পরও বিশ্ব অর্থনীতিতে আশার খবর
ইরান যুদ্ধের প্রভাব এবং জ্বালানির দাম বৃদ্ধির মধ্যেও চলতি বছর বৈশ্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)।
নতুন পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালে বিশ্ব অর্থনীতি ২ দশমিক ৯ শতাংশ হারে বাড়তে পারে। জুনের পূর্বাভাসের তুলনায় এটি ০ দশমিক ১ শতাংশ পয়েন্ট বেশি।
ওইসিডি বলছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে শেয়ারবাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং ঋণের সুযোগ অব্যাহত থাকায় বৈশ্বিক আর্থিক পরিস্থিতি এখনো তুলনামূলকভাবে সহায়ক রয়েছে।
সংস্থাটির ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, বড় পরিমাণে তেলের মজুত, উপসাগরীয় অঞ্চলের বাইরে থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহ এবং বিভিন্ন দেশের সরকারি সহায়তা কর্মসূচি বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের নেতিবাচক
প্রভাব কমাতে ভূমিকা রেখেছে। তবে ২০২৫ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪ শতাংশ। সেই তুলনায় ২০২৬ সালের প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কম থাকবে বলে জানিয়েছে ওইসিডি। এদিকে, ২০২৭ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাসও ০ দশমিক ১ শতাংশ পয়েন্ট কমিয়ে ৩ শতাংশ করেছে সংস্থাটি।
প্রভাব কমাতে ভূমিকা রেখেছে। তবে ২০২৫ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪ শতাংশ। সেই তুলনায় ২০২৬ সালের প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কম থাকবে বলে জানিয়েছে ওইসিডি। এদিকে, ২০২৭ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাসও ০ দশমিক ১ শতাংশ পয়েন্ট কমিয়ে ৩ শতাংশ করেছে সংস্থাটি।





