বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ September, ২০২৬

বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ September, ২০২৬ |
সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন পুনরায় চালু হওয়ায় পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও কমেছে। আজ ২৩শে সেপ্টেম্বর, বুধবার টানা ষষ্ঠ সেশনে তেলের দরপতন অব্যাহত থাকে। এদিন অপরিশোধিত তেলের দাম গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৯ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমেছে। ফলে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম দাঁড়িয়েছে ৯৮ দশমিক ১৬ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে ৮৯ দশমিক

০১ ডলারে নেমে এসেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ধ্বংসের হুমকি দিলেও তার প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানি প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছেন বলে জানান। নিউইয়র্কে অনুষ্ঠিত ওই বৈঠকের পর প্রায় সাত মাস ধরে চলা সংঘাতের অবসান নিয়ে বাজারে আশাবাদ তৈরি হয়। এর জেরে মঙ্গলবার ৮ই সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারের নিচে নেমে যায়। ইরাকি মিলিশিয়াদের ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর সৌদি আরব তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। হরমুজ প্রণালি এড়িয়ে বৈশ্বিক চাহিদার প্রায় ৪ শতাংশ, অর্থাৎ প্রতিদিন ৪০ লাখ ব্যারেল তেল ইয়ানবু বন্দরে পৌঁছে দেওয়ার সক্ষমতা রয়েছে এই পাইপলাইনের।

মঙ্গলবার সেটি আবার চালু করা হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এদিকে ইরাকের তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ জানিয়েছেন, দেশটি থেকে অপরিশোধিত তেল রপ্তানির পরিমাণ বেড়ে প্রতিদিন ৩০ লাখ ব্যারেলের বেশি হয়েছে। তুরস্কের মাধ্যমে এই রপ্তানির পরিমাণ দৈনিক ৬ লাখ ব্যারেলে উন্নীত করার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুতও বেড়েছে। ১৮ই সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির তেলের মজুত ১ দশমিক ৮ মিলিয়ন ব্যারেল বৃদ্ধি পেয়েছে। তেলের সরবরাহ বাড়ার পাশাপাশি মজুত বৃদ্ধির এই তথ্যও জ্বালানি বাজারে মন্দাভাব আরও জোরালো করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান