অর্থসংকটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫

অর্থসংকটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫ |
তহবিল ঘাটতির কারণে বিশ্বব্যাপী সংকটে পড়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। সদস্য রাষ্ট্রগুলো নির্ধারিত চাঁদা পুরোপুরি না দেওয়ায় এবং চাঁদা দিতে দেরি করায় টহল কমানো বা মাঠ পর্যায়ের অফিস বন্ধ করার মতো পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছে জাতিসংঘ। এছাড়াও হাজার হাজার শান্তিরক্ষী, বা ‘ব্লু হেলমেট’দের দেশে ফেরানোর নিয়েও চলছে আলোচনা। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ইউএন নিউজ। জাতিসংঘের শান্তিরক্ষা প্রধান জ্যাঁ-পিয়ের লাখ্রোয়া এই সংকটকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কঠিন বলে বর্ণনা করেছেন। মূলত বিশ্বের অস্থিতিশীল অঞ্চলে জাতিসংঘের কার্যক্রম পরিচালনার জন্য বাধ্যতামূলকভাবে সদস্য রাষ্ট্রদের চাঁদা প্রদান করতে হয়। কিছু সদস্য রাষ্ট্র রাষ্ট্র তাদের নির্ধারিত চাঁদা পুরোপুরি না দেওয়ায় ২০২৫-২৬ সালের অনুমোদিত বাজেটে ঘাটতি দেখা দিয়েছে।

যার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহে নয়াদিল্লিতে শান্তিরক্ষা বিষয়ক এক সম্মেলনে প্রতিরক্ষা কর্মকর্তা ও কূটনীতিকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে একই সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেন জাতিসংঘের শান্তিরক্ষা প্রধান। তিনি বলেন, ‘দুঃখজনকভাবে, আমাদের আর কোনো বিকল্প নেই। আমাদের শান্তিরক্ষীরা— আপনাদের শান্তিরক্ষীরাও— মানুষকে রক্ষা করেন। তারা শত-সহস্র বেসামরিক নাগরিকের জীবন ও মৃত্যুর পার্থক্য গড়ে দেন।’ তিনি সদস্য রাষ্ট্রগুলোকে তাদের দায়বদ্ধতা সম্পূর্ণ করার আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিব সব মিশনকে নির্দেশ দিয়েছেন যেন তারা তাদের বার্ষিক বাজেটের ১৫ শতাংশ সমপরিমাণ ব্যয় কমানোর উপায় খুঁজে বের করে। সময়ের সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্তের ফলে সামরিক ও বেসামরিক কর্মীর সংখ্যা প্রায় ২৫ শতাংশ কমে যাবে। এছাড়াও পেট্রোল, সুরক্ষা, লজিস্টিক, বিমান

অপারেশন এবং নিরস্ত্র সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র প্রভাবিত হতে পারে। বিশেষ করে কঙ্গো, দক্ষিণ সুদান, মধ্য আফ্রিকার প্রজাতন্ত্র, লেবানন ও গোলান মালভূমির মিশনগুলোতে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। লাখ্রোয়া সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সময়মতো অর্থ প্রদানের আবেদন জানান। এছাড়াও শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে মিথ্যাচার ও ভুল তথ্য ছড়ানোর প্রচেষ্টা রোধ করার প্রয়োজনীয়তার ওপরেও জোর দেন তিনি। এর আগে গত সপ্তাহে মহাসচিব আন্তোনিও গুতেরেসও শান্তিরক্ষা মিশনগুলো কার্যকরভাবে চালাতে যথাযথ এবং সময়মতো তহবিল অপরিহার্য উল্লেখ করেন। সাইপ্রাসের জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সাবেক প্রধান কলিন স্টুয়ার্ট বলেন, শান্তিরক্ষা মিশনগুলো এখনো কেন প্রয়োজন তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এর উত্তর সহজ, কারণ মিশনগুলো তাদের কাজ করছে বিধায় শান্তি বজায়

রয়েছে। যদি না থাকে তবে পারস্পরিক মতবিরোধ বা অবিশ্বাস সহজেই সংঘাতে রূপ নিতে পারে। https://www.deshrupantor.com/631409

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে দ্বিতীয় দিন পার চেক জালিয়াতি: আত্মসমর্পণের পর কারাগারে প্রেস মালিক গরুর হাটের ইজারা নিয়ে বিরোধে খুন? মিরপুর স্টেডিয়ামে বসছে ২৭ হাজার স্কয়ার ফিটের ছাউনি আয়-ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির