ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খোকন ভাইয়ের বিদায় এবং কিছু প্রশ্ন? আসলাম আহমাদ খান
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া জবাব দিলেন মামদানি
নিউইয়র্কে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত
জাতিসংঘে সাইড ইভেন্টে ‘সামাজিক ব্যবসার গুরুত্ব’ তুলে ধরলেন ইউনূস; উপস্থিত ছিলে হাতেগোণা অতিথি
নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন
নিউইয়র্কে ১২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সে ১২ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নাজিম উদ্দিন (৭২) নামে এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৮ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি পুলিশের ১০২ নম্বর প্রিসিঙ্কটের আওতাধীন এলাকায় ঘটেছে বলে জানানো হয়েছে।পারিবারিক আইন জানুন
এ ঘটনায় নাজিম উদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং শিশুর জন্য ক্ষতিকর আচরণের অভিযোগ আনা হয়েছে। কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াডের সদস্যরা ১১২ নম্বর প্রিসিঙ্কটের আওতাধীন এলাকায় তাকে গ্রেপ্তার করেন বলে পুলিশ জানিয়েছে। তবে অভিযোগের বিস্তারিত বিবরণ, অভিযুক্তের সঙ্গে শিশুটির সম্পর্ক এবং মামলার পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য
পাওয়া যায়নি। এ ঘটনায় অন্য কোনো ভুক্তভোগী থাকলে তাঁদের সামনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এনওয়াইপিডি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভয় বা সংকোচের কারণে কেউ অভিযোগ জানাতে দ্বিধা করলে সহায়তা নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভুক্তভোগীদের একা এই পদক্ষেপ নিতে হবে না বলেও আশ্বস্ত করা হয়েছে। এনওয়াইপিডির সেক্স ক্রাইমস হটলাইনে ২১২-২৬৭-৭২৭৩ নম্বরে যোগাযোগ করে এ-সংক্রান্ত তথ্য জানানো যাবে। এ ছাড়া ক্রাইম স্টপার্সের ১-৮০০-৫৭৭-টিআইপিএস (৮৪৭৭) নম্বরে তথ্য দেওয়ার সুযোগ রয়েছে। স্প্যানিশ ভাষায় সহায়তার জন্য ১-৮৮৮-৫৭-৭৪৭৮২ নম্বরেও যোগাযোগ করা যাবে। তবে গ্রেপ্তার হওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়