‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি কেনার খরচ দেন জামায়াত আমিরের উপদেষ্টা’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ October, ২০২৬

‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি কেনার খরচ দেন জামায়াত আমিরের উপদেষ্টা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ October, ২০২৬ |
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি লাগানোর জন্য কেনা চুনকালির টাকা জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির দিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টটির শিরোনাম ছিল, “প্রতারক উজ্জ্বল ওরফে আয়াসের পেছনে আছে জামায়াতের আমিরের উপদেষ্টা।” সেখানে রাশেদ খাঁন লেখেন, জামায়াতে ইসলামী প্রতিবাদ করছে—তাদের দাবি, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি। তাঁর ভাষ্য অনুযায়ী, এনসিপিরও এ ঘটনায় মন খারাপ, তবে তারা আয়াসের পাশে দাঁড়াতে পারছে না; অন্যদিকে জামায়াত সরাসরি আয়াসের পক্ষে অবস্থান নিয়েছে। পোস্টে তিনি প্রশ্ন তোলেন, আয়াস কে এবং তাঁকে কে পরিচালনা করছে। রাশেদ খাঁনের অভিযোগ, ময়মনসিংহের উজ্জ্বল নামের এক ব্যক্তি

ঢাকায় এসে নিজের নাম, চুলের ধরন এবং চেহারায় কিছুটা পরিবর্তন এনে ‘জুলাই যোদ্ধা’ আয়াস পরিচয় নিয়েছেন। তাঁর দাবি, ওই ব্যক্তি আগে প্রতারণার মামলায় কারাভোগ করেছেন এবং মামলাটি এখনো বিচারাধীন। পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, আয়াস প্রিজনভ্যান থেকে তাঁর হোয়াটসঅ্যাপে লগইন করে সব তথ্য মুছে দেওয়ার কথা বলেছেন। হোয়াটসঅ্যাপে কী আছে, সে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার জন্য চুন কেনার টাকা দিয়েছেন জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির। রাশেদ খাঁনের আরও অভিযোগ, জুলাইয়ের নামে গড়ে ওঠা বিতর্কিত সংগঠন ও বিতর্কিত কর্মকাণ্ডকে অর্থ ও পরামর্শ দিয়ে পৃষ্ঠপোষকতা করেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। তাঁকে রক্ষা করতেই প্রতারক উজ্জ্বল ওরফে আয়াস

হোয়াটসঅ্যাপের তথ্য মুছে ফেলতে বলেছেন বলে দাবি করেন তিনি। এগুলো রাশেদ খাঁনের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে করা অভিযোগ। পোস্টে উল্লিখিত ব্যক্তিদের বক্তব্য বা অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের তথ্য দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবসায়িক কর্মশালা সম্পন্ন: স্বাবলম্বী ও প্রাকৃতিক কৃষির বার্তা স্বাবলম্বী ও প্রাকৃতিক কৃষির বার্তা। শোক পালনের অধিকারও নাগরিক অধিকার, কোনোভাবেই বাধা দিতে পারে না রাষ্ট্র শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয় চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব! জৈনপুরী দরবারকে ‘যৌনপুরী’ বলায় তোপের মুখে মাফ চাইলেন রাশেদ হাসনাত আবদুল্লাহ: তারেক রহমান সরকার চালাচ্ছেন না, সরকার হাইজ্যাক হয়ে গেছে ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি কেনার খরচ দেন জামায়াত আমিরের উপদেষ্টা’ আয়ের সাথে ব্যয়ের হিসেব মিলছে না, সংসার খরচের ফর্দে পড়ল কাঁচি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভিসি ও ছাত্রদল নেতাদের ভবনের ভেতরে রেখে তালা দিলো চুয়েট শিক্ষার্থীরা স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় কুপিয়ে হিন্দু যুবককে হত্যা ‘শর্ত মানব না’ বলে চোটপাট: দু’দিন না যেতেই জ্বালানি খাতের জন্য বিশ্বব্যাংক-আইএমএফের কাছে হাত পাতল বাংলাদেশ জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে বিএনপি-জামায়াত ও এনসিপির হামলা ভোলার ইআবা নেতার সাথে বেগানা নারীর গোপন ভিডিও ভাইরাল আওয়ামী লীগের সাথে ‘যোগাযোগ’ আছে অভিযোগে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার সারাদেশে দুই দিন এলপিজি বিক্রয় বন্ধের ঘোষণা এ কেমন শিক্ষাব্যবস্থা? ঘটনাস্থল- রামগতির মাদ্রাসায়ে বাবুত তাকওয়া বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম