রিয়াদ বিমানবন্দর বন্ধ, সৌদির আকাশ শূন্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ October, ২০২৬

রিয়াদ বিমানবন্দর বন্ধ, সৌদির আকাশ শূন্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ October, ২০২৬ |
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো প্রাণঘাতী হামলার জেরে সৌদির রাজধানী রিয়াদে আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রয়েছে। সোমবার সেখানকার আকাশপথ ছিল প্রায় শূন্য। কোনো উড়োজাহাজ দেখা যায়নি। দেশটির দ্বিতীয় ব্যস্ততম কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বিমানবন্দরের সুযোগ-সুবিধার নিরাপত্তা ও পরিচালনগত প্রস্তুতি নিশ্চিত করার প্রক্রিয়া সম্পন্ন করার সুবিধার্থেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে অন্তত চারবার বিমানবন্দরটিতে প্রাণঘাতী হামলা চালায় হুথিরা। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটে গত শনিবার। ওই দিন ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই বাংলাদেশিসহ অন্তত ১৩ জন নিহত হন। আহতের সংখ্যা ৩০০ জনেরও বেশি। বার্তাসংস্থা রয়টার্স জানায়, গত এক দশকেরও বেশি সময়ের

মধ্যে এটি ছিল সৌদির ওই অঞ্চলে সবচেয়ে প্রাণঘাতী হামলা। এ ঘটনার পর রোববার আবারও হামলা চালায় হুথিরা। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন জানায়, রোববারের হামলায় অন্তত একজন নিহত ও ১১ জন আহত হন। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে নতুন এ হামলা হয়েছে। এসব হামলার জেরে গত কয়েক বছরের মধ্যে সৌদি বিমান চলাচল ব্যবস্থায় বড় ব্যাঘাত ঘটেছে। বিমান চলাচল-বিষয়ক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, রোববার নির্ধারিত সব ফ্লাইটের ৯৯ দশমিক ৭ শতাংশই বাতিল করা হয়েছে। ‘ফ্লাইটরাডার২৪’-এর বিমান চলাচল পর্যবেক্ষণকারী ব্যবস্থায় দেখা গেছে সোমবার বিমানগুলো ওই শহরটি এড়িয়ে চলেছে। তবে অন্যান্য বিমান সৌদির আকাশসীমা অতিক্রম করেছে এবং দেশটির পশ্চিম উপকূলে অবস্থিত

প্রধান বিমান চলাচলকেন্দ্র জেদ্দায় অবতরণ করেছে। এ পরিস্থিতির কারণে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন বিমান সংস্থাকে তাদের পরিষেবা স্থগিত করতে হয়েছে। পাশাপাশি, রোববার যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন মার্কিন বিমান সংস্থাগুলোকে সৌদির ওপর দিয়ে বা সেখানে যাওয়ার সময় সতর্কতার পরামর্শ দেয়। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল-বিষয়ক সংস্থা ‘ইএএসএ’ সতর্কবার্তা আরও বিস্তৃত করে। লুফথানসা গ্রুপ ১৬ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট বাতিল করে। অন্যদিকে, এয়ার ফ্রান্স-কেএলএম সৌদির রাজধানীতে যাতায়াতকারী ফ্লাইটগুলোর পরিষেবা স্থগিত রাখার মেয়াদ বাড়িয়ে এ মাস পর্যন্ত করেছে। সৌদিগামী ফ্লাইট বাতিলের মেয়াদ বাড়ানো বিমান সংস্থাগুলোর মধ্যে আবুধাবির ইতিহাদ এয়ারওয়েজও রয়েছে। এর ফলে সোমবার ও মঙ্গলবার রিয়াদ, জেদ্দা ও দাম্মামগামী প্রায় ২০টি ফ্লাইট ব্যাহত

হয়েছে। হুথির সঙ্গে উত্তেজনা বৃদ্ধি সৌদির বৃহত্তর অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তেল-সংক্রান্ত কার্যক্রম হ্রাসসহ বিভিন্ন কারণে এ বছর সৌদি আরবের প্রকৃত জিডিপি ৩ দশমিক ৬ শতাংশ সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সৌদি ভ্রমণে সতর্কতা জারি বিভিন্ন দেশের : সৌদির বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক হুথি হামলার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের দেশটিতে ভ্রমণ না করার বিষয়ে সতর্ক করেছে। আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও জাপানের অনুরূপ সতর্কবার্তার পর সোমবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সৌদি আরব ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ জানিয়েছে, অস্ট্রেলীয়দের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলা উচিত এবং সৌদি আরবের

অন্যান্য বিমানবন্দরে ভ্রমণের বিষয়টি ‘পুনর্বিবেচনা’ করা উচিত। নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় তাদের নাগরিকদের সৌদির রাজধানীর প্রধান প্রবেশপথ এবং নাজরান, জাজান ও আসির প্রদেশে যে কোনো প্রয়োজনে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সামগ্রিকভাবে সৌদি আরবে ‘অপরিহার্য নয় এমন’ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস রোববার মার্কিন নাগরিকদের সৌদি আরবে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে। সিঙ্গাপুরভিত্তিক স্বাধীন বিশ্লেষক ও পরামর্শক ব্রেন্ডন সোবি বলেন, এ অঞ্চলের এবং এর বাইরের বিমান চলাচলের ওপর এসব হামলার প্রভাব কেমন হবে, তা এখনই বলা বা অনুমান করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আল জাজিরাকে তিনি বলেন, ‘ইরান যুদ্ধ ও সেই সংকটের ফলে সংযুক্ত আরব

আমিরাত, কুয়েত ও বাহরাইনের ওপর যে প্রভাব পড়েছিল, ঠিক তেমনই সাম্প্রতিক সংকটের প্রভাবও নির্ভর করছে কয়েকটি বিষয়ের ওপর, যেমন-এই সংকট কতদিন স্থায়ী হয়, রিয়াদ বিমানবন্দর কতদিন বন্ধ থাকে এবং পুনরায় খোলার পর কতদিন ও কী মাত্রায় বিধিনিষেধ বলবৎ থাকে।’ সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ : হুথির এসব হামলার দায় নিতে নারাজ ইরান। তারা বলছে, এটা হুথি ও সৌদির অভ্যন্তরীণ বিষয়। সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন। ইরানসমর্থিত হুথিরা সৌদি বিমানবন্দরগুলোতে হামলা চালানোর পর ওই অঞ্চলে যে উত্তেজনা বেড়েছে, তা নিয়ে দুই মন্ত্রী আলোচনা করেন। রোববার টেলিগ্রামে

দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, রাজনৈতিক সমাধানের পথ উপেক্ষা করে সামরিক পন্থার ওপর জোর দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে। এ অঞ্চলের সংকটগুলোর কোনো সামরিক সমাধান নেই। তিনি বলেন, সৌদি ও ইয়েমেনের মধ্যে সংলাপ শুরু এবং রাজনৈতিক সমাধানে পৌঁছানোর প্রক্রিয়ায় প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে ইরান প্রস্তুত। হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে ‘জায়ান্টস ব্রিগেড’ : গত ৫ অক্টোবর কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে হুথিদের বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান শুরু করে ইয়েমেনের আর্ন্তজাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল’ (এসটিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী। এর মধ্যে শক্তিশালী ‘সাউদার্ন জায়ান্টস ব্রিগেড’ অন্যতম। সোমবার বিকালের মধ্যে ‘জায়ান্টস ব্রিগেড’-এর নেতৃত্বাধীন সরকারপন্থি বাহিনী জানিয়েছে, তারা লোহিত সাগরের বন্দরনগরী মোচা এবং জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দাবের মধ্যে সংযোগকারী প্রধান সড়কটি বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ক্ষুব্ধ স্বজনরা ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা ঢাকার মিরপুরে নিজ বাসায় এক যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের অভিযোগ তুলে ফেসবুক ও এক্সে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। একজন নারীর পিঠে আঘাতের চিহ্ন থাকা ছবি ব্যবহার করে এই দাবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অর্ধশতাধিক অ্যাকাউন্ট থেকে একই ধরনের তথ্য প্রচারের বিষয়টি যাচাই-বাছাই করা হয়েছে। বিজ্ঞাপন শুক্রবার (৬ নভেম্বর) দিনভর ছড়িয়ে পড়া এই পোস্টগুলোতে দাবি করা হয়, ওই নারী থানায় অভিযোগ জানাতে গিয়ে ওসির সঙ্গে কথোপকথনে লিপ্ত হন। তবে পোস্টগুলোতে ঘটনার কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। যাচাইয়ে ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের তথ্য পাওয়া গেছে এবং পুলিশ জানিয়েছে, এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। এছাড়া ওই নারীর পরিচয় বা অস্তিত্বও এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। ছবিটি পোস্ট করা তিন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই নির্যাতনের শিকার ওই নারীর ঠিকানা বা থানায় দেওয়া অভিযোগের অনুলিপি দিতে পারেননি। তারা স্বীকার করেছেন যে, তারা অন্যের পোস্ট কপি করে নিজেদের অ্যাকাউন্টে দিয়েছেন এবং ঘটনার বিস্তারিত কিছুই জানেন না। পোস্টগুলোতে দাবি করা হয়েছে, মিরপুর থানা যুব মহিলা লীগের ‘সংগঠক’ শ্রীময়ী রীতা রানীকে তাঁর রাজনৈতিক পরিচয় ও ধর্মের কারণে বাসায় ঢুকে পাশবিক নির্যাতন করা হয়েছে। মারধরে তাঁর শরীর রক্তাক্ত হয়েছে বলেও দাবি করা হয়। কিছু পোস্টে ফিরোজ নামের এক ব্যক্তিকে এই নির্যাতনের জন্য দায়ী করা হয়েছে, তবে তাঁর পরিচয় নিয়ে পোস্টগুলোতে অসংগতি রয়েছে। কোথাও বলা হয়েছে তিনি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নির্দেশে এই কাজ করেছেন, আবার কোথাও তাঁকে থানা কমিটির আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। পোস্টদাতাদের দাবি অনুযায়ী, ওই নারী থানায় অভিযোগ করতে গেলে ওসি তাঁকে সৌন্দর্যই তাঁর ‘কাল’ বলে মন্তব্য করেন এবং বোরকা পরার পরামর্শ দেন। এ ধরনের অভিযোগ তুলে পোস্টগুলোতে সংখ্যালঘু সুরক্ষা ও নারী নিরাপত্তাসহ নারীবাদীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই পোস্টগুলোর মধ্যে প্রথম তথ্য পাওয়া যায় শুক্রবার বেলা ১১টা ৫৯ মিনিটে ‘এফ কে জয় জয়’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। পরবর্তীতে ‘মুকুল আহমেদ’ ও ‘সুমন মল্লিক’ নামের আরও দুটি প্রোফাইল থেকে একই পোস্ট দেওয়া হয়, যেগুলোর আগের পোস্ট পর্যালোচনা করে দেখা যায় সেগুলো নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নিয়মিত প্রচার চালায়। বিকেল ৪টা ৪৮ মিনিটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করলে তাতে রাত আটটা পর্যন্ত প্রায় চার হাজার প্রতিক্রিয়া পড়ে। এক্সেও ‘Dr Baidyanath Ghosh’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি ছড়ানো হয়, যা রাত নয়টা পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার বার দেখা হয়েছে। ছবিটি ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং অনেকে সত্যতা জানতে চেয়ে যোগাযোগ করেন। ছবিটি যাচাইয়ের জন্য সিন্থআইডি, ওপেনএআইয়ের এআই-জেনারেটেড কনটেন্ট যাচাইয়ের টুল ও হাইভ মডারেশন ব্যবহার করা হয়েছে। সব টুলই নিশ্চিত করেছে যে ছবিটি তৈরিতে এআই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এর সূত্র খুঁজতে গিয়ে প্রায় এক মাস আগের ভারতের কেরালায় এক নববধূকে নির্যাতনের ঘটনার ছবির সঙ্গে মিল পাওয়া গেছে, যা সম্পাদনা করে এই নতুন ছবিটি তৈরি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যুব মহিলা লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, তাদের সংগঠনে ‘সংগঠক’ নামে কোনো পদ নেই। মিরপুর থানার ওসি মো. হাফিজুর রহমান সন্ধ্যায় জানান, তাঁর থানা এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি এবং কোনো নারী অভিযোগ নিয়ে থানায় আসেননি। এছাড়া মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানিয়েছেন, তাঁর বিভাগের অধীন কোনো থানায় এমন কোনো মামলা বা অভিযোগ জমা পড়েনি। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত হিসেবে নাম আসা মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ বলেন, ‘এমন কোনো বিষয়ে আমি কিছুই জানি না। তাঁকে চিনিও না। এলাকায় এমন নামে কেউ আছেন, আবার তিনি যুব মহিলা লীগ করেন—এমন শুনিওনি। কেউ বলতেও পারছেন না। অনেক পুলিশ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার লোকেরাও আমাকে ফোন দিয়েছেন।’ যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের দাবি: এআই ব্যবহারের প্রমাণ ও নারীর খোঁজ মেলেনি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার সব অন্যায় ও গুম-খুনের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের