মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ October, ২০২৬

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ October, ২০২৬ |
নেত্রকোনার মদনে মাদক সেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চার জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে মদন পৌরসভাস্থ সওদাগর পাড়া বালুর মাঠে এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেন মদন থানার ওসি সালাউদ্দিন করিম। আটকরা হলেন—উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের (বর্তমান মদন বাজার) মৃত আব্দুর রহিমের ছেলে পৌর ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরা (২৯), দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) ও আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)। থানা সূত্রে জানা গেছে, মদন পৌরসভাস্থ সওদাগর পাড়া বালুর

মাঠে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সেবনকালে চার জনকে আটক করা হয়। এ সময় আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। মদন পৌর ছাত্রদল সভাপতি মেহেদী হাসান জানান, পৌর ছাত্রদল সেক্রেটারি আব্দুল বারী আকন্দ হিরা সম্পর্কে জেলা সভাপতিকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে জেলা কমিটি পরবর্তী ব্যবস্থা নেবেন। এ ব্যাপারে ওসি সালাউদ্দিন করিম জানান, মাদক সেবন অবস্থায় চার জনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাড়ের সুস্থতায় যাদুকরী ৫ খাবার পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত দাবানল হয়ে ছড়াচ্ছে বিক্ষোভ জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ চুয়েটে ১৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ একাধিক চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট রিয়াদ বিমানবন্দর বন্ধ, সৌদির আকাশ শূন্য কিস্তি দিতে আয়ের ৪০ শতাংশের বেশি ব্যয় ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫ দুর্গাপূজায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪ দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক নিউইয়র্কে ১২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার শোক পালনের অধিকারও নাগরিক অধিকার, কোনোভাবেই বাধা দিতে পারে না রাষ্ট্র শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয় চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব! জৈনপুরী দরবারকে ‘যৌনপুরী’ বলায় তোপের মুখে মাফ চাইলেন রাশেদ হাসনাত আবদুল্লাহ: তারেক রহমান সরকার চালাচ্ছেন না, সরকার হাইজ্যাক হয়ে গেছে ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি কেনার খরচ দেন জামায়াত আমিরের উপদেষ্টা’