ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় কুপিয়ে হিন্দু যুবককে হত্যা
‘শর্ত মানব না’ বলে চোটপাট: দু’দিন না যেতেই জ্বালানি খাতের জন্য বিশ্বব্যাংক-আইএমএফের কাছে হাত পাতল বাংলাদেশ
জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে বিএনপি-জামায়াত ও এনসিপির হামলা
ভোলার ইআবা নেতার সাথে বেগানা নারীর গোপন ভিডিও ভাইরাল
আওয়ামী লীগের সাথে ‘যোগাযোগ’ আছে অভিযোগে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
সারাদেশে দুই দিন এলপিজি বিক্রয় বন্ধের ঘোষণা
চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব!
জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি খাদ্যসহায়তার পাঁচ মেট্রিক টন চাল বিক্রির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা—ইউপি সচিব—গোলাম মোস্তফা শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে তদন্ত কমিটি।
১২ই অক্টোবর, সোমবার দুপুরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
জেলা প্রশাসক বলেন, চাল জব্দ করার পর রোববার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তদন্ত কমিটিও তাঁকে জিজ্ঞাসাবাদ করে।
তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অসুস্থতার কারণে তাঁকে সরকারি জেনারেল হাসপাতালে
চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষার অভিযান উপলক্ষে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মধ্যে বিতরণের জন্য সরকার চাল বরাদ্দ করেছিল। অভিযোগ, চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার—সিএসডি গুদাম—থেকে চাল উত্তোলনের পর জেলেদের মধ্যে বিতরণ না করে তা বিক্রি করেন ইউপি সচিব গোলাম মোস্তফা। রোববার রাতে একটি মিনি পিকআপে করে চালগুলো কুমিল্লার লাকসামের দিকে পাঠানো হচ্ছিল। খবর পেয়ে জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশে চালবোঝাই গাড়িটি হাজীগঞ্জ এলাকা থেকে ঘুরিয়ে চাঁদপুরে ফিরিয়ে আনা হয়। পরে চাঁদপুর শহরের বিপণিবাগ এলাকা থেকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেমের নেতৃত্বে গাড়িসহ চাল জব্দ করা হয়। জব্দ চাল চাঁদপুর কেন্দ্রীয় খাদ্যগুদামে রাখা হয়েছে। ঘটনায় কারা জড়িত,
তা শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। চালের ক্রেতা বলে পরিচয় দেওয়া ইউনুস জানান, লক্ষ্মীপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমের কাছ থেকে তিনি ১ লাখ ৪০ হাজার টাকায় পাঁচ মেট্রিক টন চাল কিনেছেন। তাঁর ভাষ্য, দুপুরে খাদ্যগুদাম থেকে চাল উত্তোলনের পর সেগুলো জেলার বাইরে পাঠাচ্ছিলেন। পথে আলীগঞ্জ এলাকা থেকে প্রশাসনের নির্দেশে গাড়িটি চাঁদপুরে ফিরিয়ে নেওয়া হয়। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নির্দেশে ইউপি সচিব গোলাম মোস্তফাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রস্তুতিও চলছে। চাল সরানোর কারণ এবং এর পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ৮ থেকে
২৯শে অক্টোবর—মোট ২২ দিন—মা ইলিশ রক্ষার কর্মসূচি চলাকালে নিবন্ধিত জেলেদের চাল দেওয়ার কথা ছিল। এ কর্মসূচির আওতায় সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৪ হাজার ৯৭০ জন জেলের জন্য ১১.২৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই চাল বিতরণ করা হয়নি।