দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ October, ২০২৬

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ October, ২০২৬ |
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ সময় নার্গিস আক্তার (৫৫) নামে এক নারীকে আটক করা হয়। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পল্লীর বাড়িয়ালী নার্গিস আক্তারের (৫৫) এবং লালমিয়া বাড়িয়ালার (৬০) বাড়িতে অভিযান চালিয়ে এসব দেশীয় মদ উদ্ধার করা হয়। আটক নার্গিস আক্তার উত্তর দৌলতদিয়ার মৃত রব মোল্লার স্ত্রী। তবে লালমিয়া এবং অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নার্গিস বাড়ীয়ালীর বাড়ি হতে ৬০ বোতল কেরু অ্যান্ড কোম্পানির

মদ এবং লালমিয়ার বাড়ি হতে পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ সময় নার্গিস বাড়ীয়ালীকে আটক করা হয়। লালমিয়াসহ অন্যরা পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাড়ের সুস্থতায় যাদুকরী ৫ খাবার পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত দাবানল হয়ে ছড়াচ্ছে বিক্ষোভ জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ চুয়েটে ১৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ একাধিক চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট রিয়াদ বিমানবন্দর বন্ধ, সৌদির আকাশ শূন্য কিস্তি দিতে আয়ের ৪০ শতাংশের বেশি ব্যয় ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫ দুর্গাপূজায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪ দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক নিউইয়র্কে ১২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার শোক পালনের অধিকারও নাগরিক অধিকার, কোনোভাবেই বাধা দিতে পারে না রাষ্ট্র শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয় চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব! জৈনপুরী দরবারকে ‘যৌনপুরী’ বলায় তোপের মুখে মাফ চাইলেন রাশেদ হাসনাত আবদুল্লাহ: তারেক রহমান সরকার চালাচ্ছেন না, সরকার হাইজ্যাক হয়ে গেছে ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি কেনার খরচ দেন জামায়াত আমিরের উপদেষ্টা’