ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন
কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলা: ঘরছাড়া ৫ গ্রামের কৃষক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ
মানিকগঞ্জে প্রবাসী ঘর থেকে একই পরিবারের ৩ জনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
গুলশানে আওয়ামী লীগের মিছিলে থাকার অভিযোগ: গ্রেপ্তার বেড়ে ১৭৯
তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: রাস্তায় অচেতন পড়ে থাকা তরুণীর হাসপাতালে মৃত্যু
রেল লাইনে বোমাসদৃশ বস্তু: উত্তরবঙ্গের সাথে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ অচল
এবার কুমিল্লায় মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে-আছড়ে হত্যা
কুমিল্লার দেবীদ্বারে এক পারিবারিক নৃশংসতার ঘটনায় মা ও ৮ মাসের শিশু ভাতিজির মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযুক্ত তরুণের নাম ইমন (২৪)। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন শিশুর মা রাবেয়া বেগম। পুলিশ অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।
আজ ২১শে সেপ্টেম্বর, সোমবার সকাল সাড় ৮টার দিকে উপজেলার বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ইমনের মা পেয়ারা বেগম ও তার আট মাস বয়সী ভাতিজি ইসরাত জাহান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ উত্তেজিত হয়ে ইমন ধারালো দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ঘটনা দেখে ইমনের ভাবি রাবেয়া বেগম বাধা দিতে এগিয়ে এলে
তাকেও কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে অভিযুক্ত তরুণ তার আট মাস বয়সী ভাতিজি ইসরাতকে কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারে। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পেয়ারা বেগম ও শিশু ইসরাতকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন রাবেয়া বেগম। ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় জনতা ইমনকে আটক করে পাশের একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে হেফাজতে নেয়। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অভিযুক্ত যুবক পুলিশি হেফাজতে রয়েছেন এবং ঘটনার মূল কারণ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে ইমন দীর্ঘদিন ধরে মানসিক বা শারীরিকভাবে
অসুস্থ ছিলেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।