রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৬

রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৬ |
ইতালি সফররত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ও বিতর্কিত সোশাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন ইতালির রোমে একদল যুবকের হাতে গণপিটুনি খেলেন। ২১শে জুলাই, মঙ্গলবার রাতে রোমের তরপিনাতারা এলাকার একটি ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে এই মারধরের ঘটনা ঘটে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইতালিতে আসা বনি আমিনের ওপর হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই সন্তোষ প্রকাশ করে প্রবাসীদের ধন্যবাদও দেন, ‘দেশবিরোধী’ বনি আমিনকে উপযুক্ত ‘শিক্ষা’ দেওয়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ফুটেজে দেখা যায়, প্রথমে এক ব্যক্তি বনি আমিনকে শক্ত করে জড়িয়ে ধরেন। বনি নিজকে মুক্ত করে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তার পিছু ধাওয়া করে। একপর্যায়ে রাস্তার পাশে পার্ক করা

একটি গাড়ির সামনে তাকে আছড়ে ফেলে লাথি-থাপ্পড়সহ বেদম পিটুনি দেওয়া হয। ধারণকৃত ভিডিওর অডিওতে স্পষ্ট বাংলায় গালাগাল শোনা যায়। আক্রমণকারীদের আঞ্চলিক টানে বাংলাদেশি পরিচয়ের স্পষ্ট আভাস রয়েছে। ভিডিওতে হামলাকারীদের বনি আমিনকে বারবার ‘মৌলবাদী’ আখ্যা দিয়ে উত্তেজিত কণ্ঠে গালাগাল করতে শোনা যায়। অনেকেই জানান, ঘটনার সময় বনি আমিন মদ্যপ অবস্থায় ছিলেন। তবে রোম পুলিশ বা স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে হামলাকারীদের পরিচয় ও হামলার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, নোয়াখালীর হাতিয়া দ্বীপের সন্তান বনি আমিন বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী। সোশাল মিডিয়ায় বিতর্কিত কনটেন্ট নির্মাণ এবং নারীদের আপত্তিকর ভিডিও ফুটেজ নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন কিয়োডো নিউজকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: “দেশে ফিরলে কী হতে পারে, সেই ঝুঁকিটা আমি জানি” একই ঘটনায় দুই রকমের বিচার: ৪৫ বছর পর ফের আলোচনায় জিয়া হত্যামামলা, কেন বন্ধ ছিল পুলিশি তদন্ত, কী ছিল নথিতে? বর্ষায় পেটের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী ৬ পানীয় জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুলের এমপি পদ থাকবে কি এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা যন্তর-মন্তরের আন্দোলন মোদির জন্য এবার কেন আলাদা এবার রাহুলের পক্ষে সরব বিজয়ের টিভিকে বিক্ষোভের মুখে দিল্লির ১৬ মেট্রো স্টেশন সাময়িক বন্ধ ভারতে আন্দোলন ছড়িয়েছে কয়েক রাজ্যে, চাপ বাড়াচ্ছে ককরোচ