ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৬

ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৬ |
মানিকগঞ্জের সাটুরিয়ায় কেনাকাটা সেরে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রুপা (২০) নামের এক মাদরাসা শিক্ষিকা। বৃহস্পতিবার (১৪ মে) সাটুরিয়া সন্ধ্যায় বড় ব্রিজের ঢালে ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে এই দুর্ঘটনা ঘটে। ​নিহত রুপা আক্তার সাটুরিয়া উপজেলার চামুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে এবং স্থানীয় হান্দুলিয়া ক্যাডেট মাদরাসার শিক্ষিকা। তার স্বামী সৌদিপ্রবাসী। তাদের দেড় বছরের একটি পুত্রসন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে,​ সাটুরিয়া বাজার থেকে কেনাকাটা করে ভ্যানে বাড়ি ফিরছিলেন। ​সাটুরিয়া বড় ব্রিজের ঢাল দিয়ে নামার সময় অসাবধানতাবশত তার গলার ওড়নাটি ভ্যানগাড়ির চাকায় জড়িয়ে যায়। ​এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়েন এবং গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন। ​আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে

স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ​সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট ইরানে সশস্ত্র হামলা: বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্য নিহত স্বর্ণবাজারে ১৩ বছরের সবচেয়ে বড় ধস! চার তরুণকে টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার একদিন এই জার্মানিই তাদের গৌরব ফিরে পাবে: স্পর্শিয়া ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ স্বীকৃতি কুবির রোজ লবঙ্গ খেলে শরীরে যেসব পরিবর্তন আসে কখন পোস্ট করলে বাড়বে ভিউ, রিচ ও এনগেজমেন্ট? গাড়ির বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় পাঁচজনের মৃত্যু: গবেষণা মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে পাঁচ বছরে ৪৬৫ জনের মৃত্যু বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড বুধবার বন্ধ থাকবে ব্যাংক ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন