নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য টাউন হল সভা অনুষ্ঠিত – ইউ এস বাংলা নিউজ




হাকিকুল ইসলাম খোকন
আপডেটঃ ১৪ মে, ২০২৬

নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য টাউন হল সভা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন
আপডেটঃ ১৪ মে, ২০২৬ |
নিউইয়র্কের ৪৮৫ ম্যাকডোনাল্ড এভিনিউ,ব্রুকলিনের আমরা মুজিব যুক্তরাষ্ট্র-এর হলরুমে ৪০তম ফোবানার সম্মেলন উপলক্ষে এক টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার,৮মে ২০২৬,সন্ধ্যা সাড়ে ৭টায় ।খবর আইবিএননিউজ।,ব্রুকলিনের সুপরিচিত কমিউনিটি লিডার এমএ হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত ২য় টাউন হল সভায় স্বাগত বক্তব্যে রাখেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান ও মুলধারার রাজনীতিক এবং মানবাধিকার কর্মী জাকারিয়া চৌধুরী ।সভায় সম্মলিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য,ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়সমান,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় এান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন,৪০তম ফোবানার চীফ পেট্রন শফিকুল আলম ।অন‍্যাদের মাঝে বক্তব্য রাখেন নিউইয়র্কে

আগামী ৪,৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬,তিনদিন ব্যাপী অনুষ্ঠতব্য ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটি এনআরবি এসোসিয়েশন ইউএসএ"র ভাইস চেয়ারম্যান ও ৪০তম ফোবানা সম্মেলনের আহবায়ক নূরুল আলম বাবু,সদস‍্য সচিব মনজুর কাদের,উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,উপদেষ্টা রেফায়েত চৌধুরী,ফোবানা সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি সুব্রত তালুকদার ,হোষ্ট কমিটির প্রধান সমন্বয়কারী আবদুল হামিদ,সমন্বয়কারী শিবলী সাদেক,সাংগঠনিক আবু সাঈদ রতন,আমরা মুজিব যুক্তরাষ্ট্রের বিভিন্ন নেতা-কর্মীগন এবং অন‍্যান নেতৃবৃন্দ।জনপ্রিয় উপস্থাপক শারমিন সিরাজ সোনিয়ার সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত ২য় টাউন হল সভায় নিউইয়র্ক এর বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই শতাধিক প্রবাসী অংশ গ্রহণ করেছেন।উল্লেখ‍্য ,এবারের ৪০তম ফোবানা সম্মেলনের প্রধান তাৎপর্য হলো মহান স্বাধীনতার স্বপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর

রহমানকে উৎসর্গ করা ।।সভায় পূনাঙ কমিটি গঠন এবং সার্বিক পরিকল্পনা গ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে।সভায় প্রবাসী নেতৃবৃন্দের এবং সকল প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বক্তাগন বলেন,এবারের ফোবানা সম্মেলনের আয়োজন হবে ব‍্যাপক অংশগ্রহণ মুলক, এবং সকল প্রজন্মের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।এবারের ফোবানা সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ,১৯৭১ এর ঐতিহাসিক ঘটনা সমুহ,মুক্তিযুদ্ধের চেতনা ,বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য,নতুন প্রজন্ম এবং প্রবাসী বাঙালিদের অবদান বিশেষ করে তুলে ধরা হবে ।এ উপলক্ষে থাকবে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনা সভা, কবিতার আসর.বিভিন্ন বিষয়ের উপর সেমিনার এবং মিলনমেলা -যেখানে সকল প্রজন্মের সেতুবন্ধন তৈরি হবে নতুন ভাবে । নিউইয়র্কের ফোবানার প্রথম টাউন

হল সভায় প্রবাসের বিভিন্ন,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী,মানবাধিকার ,কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক,শিল্পী-কলাকুশলী প্রমুখের সরব উপস্থিতি ছিল প্রশংসনীয়।সভার শুরুতে মহান মে দিবস,১৯৭৫ এর ১৫ আগষ্ট স্মপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,”৫২-এর মহান ভাষা আন্দোলন,আন্তজার্তিক মাতৃভাষা ভাষা দিবস,১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ,তিন লক্ষ নারী-শিশুর অসমান‍্য অবদান,১৯৭৫-১৫ই আগস্ট ও ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা,২০০৪-এর ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত এবং ২০২৪-এর মেটিকুলাস ডিজাইন ও জঙ্গী হামলায় নিহতদের স্মরণে সভার প্রারম্ভে সবাই দাঁড়িয়ে এক মিনিট কাল নীরবতা পালন করেন ।টাউন হল সভা শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য টাউন হল সভা অনুষ্ঠিত গুলি করে, কুপিয়ে ১৯ লাখ টাকা ছিনতাই: জামায়াত এমপির ভাগ্নে সাব্বির কারাগারে ২০২৪-এ পূর্ব নির্ধারিত হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন আয়োজনে সদিচ্ছার অভাবেই হাজারো শিশুমৃত্যু! পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায় জাতিসংঘের মিশন হারিয়ে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাকিস্তানের দ্বারস্থ বাংলাদেশ সশস্ত্রবাহিনী নিম্ন আয়ের মানুষের জন্য বিদ্যুতের সাশ্রয়ী স্ল্যাব থাকছে না, কিনতে হবে উচ্চমূল্যে ইউরোপের বাজারে চাহিদা কমছে বাংলাদেশে তৈরি পোশাকের, গার্মেন্টস খাতে বড় ধাক্কা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটঃ আসন্ন বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় অগ্রিম আয়করের প্রস্তাব মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ আত্মঘাতী গোলে রোনালদোর শিরোপার অপেক্ষা বাড়ল ‘গোলামী’ চুক্তি আর গোলামের চুক্তি নাগরিকত্ব-পাসপোর্ট আর নিরাপত্তার আশায় ১৬ মাসে দেশে ঢুকেছে আরও দেড় লাখ রোহিঙ্গা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০ নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন ইরানে ৯ বার ভূমিকম্প! নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২