বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৬

বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৬ |
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ, যা নিয়ে ক্রিকেটমহলে তখন ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে দলের কঠোর অবস্থান—সব মিলিয়ে বিষয়টি বিতর্কের জন্ম দেয়। বিশ্বকাপ শেষ হলেও বাংলাদেশ দলের অনুপস্থিতি নিয়ে আলোচনা এখনো চলছে। তবে বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ বললেও এখন আর তা নিয়ে ভাবতে চান না বলে জানিয়েছেন শামীম পাটোয়ারী। তিনি বলেন, অতীত নিয়ে না ভেবে সামনে এগোনোই গুরুত্বপূর্ণ। শনিবার (২ মে) নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে সংবাদ সম্মেলনে শামীম বলেন, দল হিসেবে তারা ভালো পারফর্ম করছে এবং খেলোয়াড়দের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। তিনি আরও জানান, বিশ্বকাপ মিস হওয়াকে

এখন অতীত হিসেবে দেখছেন এবং বর্তমান সিরিজে ইতিবাচক পারফরম্যান্স ধরে রাখতে চান। সিরিজ জয়ের সম্ভাবনা নিয়েও আশাবাদী এই ব্যাটার বলেন, দল জয়ের জন্যই খেলবে এবং সুযোগ কাজে লাগাতে চায়। ব্যক্তিগত পরিকল্পনা নিয়ে শামীম জানান, তিনি সবসময় আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান এবং ঘরোয়া লিগ ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) আগামীতে ওয়ানডে ফরম্যাটে ফিরে আসার ভালো সুযোগ হিসেবে দেখছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘কুমির কীভাবে বাংলাদেশি, ভারতীয়কে আলাদা করবে?’ ধানপচা গন্ধে ভারী হাওরের বাতাস অস্থিরতার শঙ্কার মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করছে হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক নতুন জোটে যোগ দিতে বিদেশি সরকারদের চাপ দেবে মার্কিন দূতাবাস ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প ‘৫০০ টাকা আয় করে ১২০০ টাকা খরচে বিচার চাইতে হয়’ ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর পুরোনো ভোজ্যতেল নতুন দামে বিক্রি অতি-প্রক্রিয়াজাত খাবার বাড়াতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রথম বিমানবাহী রণতরি বানাচ্ছে তুরস্ক, কী থাকছে এতে? ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই ‎ যে কারণে কনটেন্ট ক্রিয়েটরদের আয় ফেসবুক থেকে কমে যাবে মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম