প্যারিসে এমআইবি টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬

প্যারিসে এমআইবি টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬ |
প্যারিসে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে ইউরোপভিত্তিক বাংলা মিডিয়া প্ল্যাটফর্ম এমআইবি টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) প্যারিসের উপকণ্ঠ পন্তাঁ এলাকায় অবস্থিত হোটেল ক্যাম্পানিলের বলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমআইবি টেলিভিশনের চেয়ারম্যান রিপন বড়ুয়া এবং সঞ্চালনা করেন ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব নিউজ ফয়সাল আহমেদ দ্বীপ। বিশেষ অতিথি ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন—শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম, কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমদ চৌধুরী, আশরাফ ইসলাম, আলী শাহেদ, আসাদ আলম বেপারী, পর্তুগালের ব্যবসায়ী ফখরুল আলম, মোল্লা আব্দুর রহিম, বিএনপি নেতা

এস এম মিল্টন সরকার, কৃষি উদ্যোক্তা আরিফ হোসেন রিগান, মিজানুর রহমান সরকার, বাংলাদেশ ফার্নিচারের চেয়ারম্যান সেলিম রেজা, এস এ ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান সাব্বির আহমেদ, চট্টলা ট্রেডিংয়ের চেয়ারম্যান টিটু বড়ুয়া, আরিফ হোসেন, নজরুল ইসলাম চৌধুরী, রিয়াদ হোসেন, আসাদ রেজা, খুলনা সমিতির সদস্য হাবিবুর রহমান হাবিব এবং বিকশিত নারী সংঘের সভাপতি তৌফিকা শাহেদ। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ফাতেমা খাতুন (শাহ গ্রুপের সিইও ও ফ্রান্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য), ইঞ্জিনিয়ার সাইফুর চৌধুরী (জার্মানি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের প্রতিনিধিসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা, ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। বক্তারা প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও কমিউনিটির খবর পরিবেশনায় এমআইবি টেলিভিশনের ভূমিকার প্রশংসা

করেন। তারা বলেন, গত ৮ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি প্রবাসীদের জীবন, অর্জন ও সমস্যার চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অনুষ্ঠানে এমআইবি টেলিভিশনের সাফল্য, অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সমাজ, সাংবাদিকতা, ব্যবসা ও কমিউনিটি উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ইউরোপের বিভিন্ন দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সব মিলিয়ে আনন্দ, ঐক্য ও সৌহার্দ্যের পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এক স্মরণীয় ও সফল মিলনমেলায় পরিণত হয়। ছবি : প্যারিসের উপকণ্ঠ পন্তাঁ এলাকায় অবস্থিত হোটেল ক্যাম্পানিলের বলরুমে এমআইবি টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’