বিশ্বকাপে আরও এক তারকাকে পাচ্ছে না ব্রাজিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬

বিশ্বকাপে আরও এক তারকাকে পাচ্ছে না ব্রাজিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬ |
অস্ত্রোপচারের পর অনিশ্চয়তায় মিলিতাওয়ের বিশ্বকাপ যাত্রা ব্রাজিলিয়ান রক্ষণভাগের অন্যতম স্তম্ভ এদের মিলিতাওকে ছাড়াই হয়তো আগামী বিশ্বকাপে মাঠে নামতে হবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। মঙ্গলবার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এই রিয়াল মাদ্রিদ তারকার। তবে এই অস্ত্রোপচারের ফলে তার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত। রিয়াল মাদ্রিদ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের খেলোয়াড় এদের মিলিতাও আজ তার বাম পায়ের ‘বাইসেপস ফেমোরিস’-এর টেন্ডন ছিঁড়ে যাওয়ার কারণে সফলভাবে অস্ত্রোপচার করিয়েছেন।’ ক্লাব কর্তৃপক্ষ মিলিতাওয়ের ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ না জানালেও স্প্যানিশ ও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাকে অন্তত পাঁচ মাস বিশ্রামে থাকতে হতে পারে। ফিনল্যান্ডের একটি ক্লিনিকে ক্লাবের মেডিকেল টিমের সরাসরি তত্ত্বাবধানে ২৮ বছর

বয়সী এই ডিফেন্ডারের অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায়, এই গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে তাদের রক্ষণভাগের অন্যতম সেরা এই তারকাকে দলে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। গত সপ্তাহে লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়েন তিনি। ২০১৯ সালে পোর্তো থেকে মাদ্রিদে আসার পর থেকেই ইনজুরি যেন পিছু ছাড়ছে না তার। এর আগেও দুইবার ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছিল তাকে। বিশ্বকাপের আগে মিলিতাওয়ের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়কে হারানো ব্রাজিলের জন্য এক বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!