চকরিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় বন ও নদীখেকোদের মহোৎসব: অসহায় বনবিভাগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬

চকরিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় বন ও নদীখেকোদের মহোৎসব: অসহায় বনবিভাগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬ |
পাহাড় সাবাড়, নদী থেকে অবৈধ বালু উত্তোলন আর সংরক্ষিত বনভূমি দখল—কক্সবাজারের চকরিয়ায় প্রকৃতি ধ্বংসের এক মহোৎসব চলছে। রাজনৈতিক প্রভাব আর বনবিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর ‘ম্যানেজ’ প্রক্রিয়ায় রাতারাতি উধাও হয়ে যাচ্ছে টিলা ও সংরক্ষিত বনাঞ্চল। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, স্থানীয়দের ভাষায় দখলদারদের দাপটে বনকর্মীরা এখন ‘পা ভাঙা মুরগির মতো অসহায়’। সরেজমিনে দেখা গেছে, মাতামুহুরী নদী ও বিভিন্ন ছড়াখাল থেকে ড্রেজার বসিয়ে চলছে অবৈধ বালু উত্তোলন। অন্যদিকে, কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের পাঁচটি বিট—মানিকপুর, কাকারা, নলবিলা, ফাঁসিয়াখালী ও ডুলাহাজারা—সবখানেই চলছে দখলদারিত্বের প্রতিযোগিতা। রাজনৈতিক ছত্রছায়ায় থাকা স্থানীয় বিএনপির প্রভাবশালীরা সংরক্ষিত বনের গাছ কেটে সমতল ও টিলা শ্রেণির জায়গা প্লট আকারে মৌখিকভাবে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ

লাখ টাকা। ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দাদের অভিযোগ, উচিতার বিল মৌজায় গত দুই মাস ধরে ব্যাপক হারে বনভূমি দখল হলেও সংশ্লিষ্ট বিট কর্মকর্তা ও ফরেস্ট গার্ডরা দেখেও না দেখার ভান করছেন। কোথাও অর্থের বিনিময়ে সখ্যতা, আবার কোথাও অস্ত্রধারী দখলদারদের ভয়ে বনকর্মীরা চুপচাপ থাকছেন। বনভূমির ওপর রাতারাতি গড়ে উঠছে অবৈধ বসতি, মুরগির ফার্মসহ নানা স্থাপনা। ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা খসরুল আমিন জানান, সম্প্রতি উচিতার বিল ও নয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন একর বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশের সহায়তা নিয়ে আমরা সাঁড়াশি অভিযান চালাচ্ছি এবং অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছি।” রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান ও বিট কর্মকর্তারা বলছেন, জনবল স্বল্পতার সুযোগ নিচ্ছে

দখলদারেরা। নিয়মিত টহল ও বন আইনে মামলা করা হলেও দখলবাজদের ‘চোখ রাঙানি’ থামছে না। তাদের দাবি, স্থানীয় বিএনপির প্রভাবশালীরা সরাসরি জড়িত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে। এক্ষেত্রে বিএনপির সিনিয়র নেতাদের সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন তারা। কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মো. মারুফ হোসেন সংবাদমাধ্যমকে জানান, “বনজ সম্পদ রক্ষায় টহল জোরদার করা হয়েছে। যত বড় প্রভাবশালী বা প্রতাপশালীই হোক না কেন, বনভূমি দখলকারী কাউকে ছাড় দেওয়া হবে না। সকল কর্মকর্তাদের কঠোরভাবে আইন প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।” এক নজরে বর্তমান সংকট • আক্রান্ত এলাকা: ফাঁসিয়াখালী রেঞ্জের ৫টি বনবিট ও মাতামুহুরী নদী। • অব্যাহত কর্মকাণ্ড: পাহাড় কাটা, বালু উত্তোলন, গাছ উজাড় ও অবৈধ বসতি। • প্রধান

বাধা: রাজনৈতিক প্রভাব, জনবল সংকট ও দখলদারদের সশস্ত্র অবস্থান। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এখনই সমন্বিত পদক্ষেপ না নিলে চকরিয়ার এই সংরক্ষিত বনভূমি কেবল মানচিত্রেই টিকে থাকবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। ফাঁসিয়াখালী রেঞ্জের ৫টি বনবিট ও মাতামুহুরী নদী। • অব্যাহত কর্মকাণ্ড: পাহাড় কাটা, বালু উত্তোলন, গাছ উজাড় ও অবৈধ বসতি। • প্রধান বাধা: রাজনৈতিক প্রভাব, জনবল সংকট ও দখলদারদের সশস্ত্র অবস্থান। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এখনই সমন্বিত পদক্ষেপ না নিলে চকরিয়ার এই সংরক্ষিত বনভূমি কেবল মানচিত্রেই টিকে থাকবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা