মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মার্চ, ২০২৬

মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৬ |
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় উৎসাহ-উদ্দীপনা ও গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দেশজুড়ে মসজিদগুলো ঈদের প্রধান জামাতের কেন্দ্রে পরিণত হয়। শনিবার ২১ মার্চ, ঈদের দিন সূর্য ওঠার আগেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মসজিদগুলো মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মালয়েশিয়ান মুসল্লিদের পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের প্রবাসীরাও নামাজে অংশ নেন। স্থানীয় মুসলিম পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক ‘বাজু মালায়ু’ ছিল এ দিনের বিশেষ আকর্ষণ। রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদ নেগারায় সকাল সাড়ে ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড ইমাম এহসান মোহাম্মদ হোসনির ইমামতিতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসল্লিরা এতে অংশগ্রহণ করেন। একই সময়ে মালয়েশিয়ার মহামান্য রাজা ইয়াং

দি-পেরতুয়ান আগং সুলতান ইব্রাহিম এবং রানি রাজা পেরমাইসুরি আগং রাজা জারিথ সোফিয়াহ ইস্তানা নেগারার প্রধান সুরাউতে ঈদের নামাজ আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল, উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ড. আহমাদ জাহিদ হামিদি, যোগাযোগমন্ত্রী দাতুক ফাহমি ফাদজিলসহ মন্ত্রিপরিষদের সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার শীর্ষ ব্যক্তিরা। খুতবায় মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ঐক্য জোরদারের আহ্বান জানানো হয়। নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ঈদ উপলক্ষে দেওয়া বাণীতে রাজা সুলতান ইব্রাহিম জাতীয় ঐক্যবিরোধী যেকোনো কর্মকাণ্ডের

বিরুদ্ধে আপসহীন থাকার আহ্বান জানান। তিনি বলেন, শুধু আইন প্রয়োগ বা নেতৃত্বের আলোচনায় নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন আচরণে শালীনতা ও নৈতিকতা চর্চার মাধ্যমেই প্রকৃত সামাজিক স্থিতি নিশ্চিত করা সম্ভব। তিনি রুকুন নেগারার মূলনীতিগুলো স্মরণ করিয়ে দিয়ে বলেন, শিষ্টাচার ও নৈতিকতার চর্চা সমাজে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে রাজা সুলতান ইব্রাহিম বলেন, এ ধরনের আচরণ সমাজে বিভাজন, ঘৃণা ও অস্থিরতা সৃষ্টি করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্বের বিভিন্ন দেশে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মালয়েশিয়ার শান্তিপূর্ণ পরিবেশের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘ঐক্যে বল, বিভাজনে পতন’ এই চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি সংবেদনশীল বিষয়গুলো

মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক, ন্যায়নিষ্ঠ ও দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। ঈদ উপলক্ষে তিনি বিশ্বজুড়ে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করার আহ্বান জানান এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে উৎসাহিত করেন। এছাড়া রমজানের শিক্ষাকে জীবনে ধারণ করারও আহ্বান জানান। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রবাসীরা মোবাইল ফোনের মাধ্যমে দেশে থাকা স্বজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা আদান-প্রদান করেন। মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশেও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এদিকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী প্রবাসী বাংলাদেশিসহ সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি প্রবাসীদের পরিবারের সদস্যদের প্রতিও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং মালয়েশিয়ার

আইন মেনে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নেওয়ার আহবান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল