ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মানবাধিকার সংগঠন জেএমবিএফ-এর তীব্র নিন্দা: বিচারিক মানদণ্ড অনুসরণ না করেই আওয়ামী লীগের ৭ নেতার রায় ঘোষণা
ছাত্রলীগের সাবেক ১৬ সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতি: অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান
৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল
‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ
রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে
আওয়ামী লীগের মিছিল মানেই পুলিশের গ্রেপ্তার বাণিজ্য রমরমা!
ঘড়ি কিনতে গিয়ে পরিচয়, অতঃপর প্রতারণা ও ধর্ষণ: এনসিপি নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের সম্পর্ক, কৃত্রিম প্রযুক্তির মাধ্যমে ছবি বিকৃতি এবং বিয়ের প্রলোভন দেখিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গাজীপুরের কালীগঞ্জে জাহিদ মুন্সি (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল ১৪ই সেপ্টেম্বর, সোমবার ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলাটি দায়ের করা হয়।
অভিযুক্ত জাহিদ মুন্সি কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনসুরপুর এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জাহিদ তার এই বয়সেই একাধিক বিয়ে গোপন রেখে প্রতারণা ও ব্ল্যাকমেলিংয়ের মতো অপকর্ম চালিয়ে আসছিলেন বলে ভুক্তভোগী পরিবারের অনুসন্ধানে উঠে এসেছে।
এজাহারে জানা যায়, প্রায় চার
মাস আগে ভুক্তভোগীর বোন একটি শপিং কমপ্লেক্সে জাহিদের দোকানে ঘড়ি কিনতে গেলে পরিচয় ও প্রেমের সম্পর্কের সূত্রপাত হয়। একপর্যায়ে অভিযুক্ত জাহিদ এআই বা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তরুণীর মুখাবয়ব বসিয়ে আপত্তিকর ছবি তৈরি করেন। ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়। সর্বশেষ গত ১০ই সেপ্টেম্বর দুপুরে মিরের বাজারের একটি গেস্ট হাউসে ও বিকেলে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের পেছনের পরিত্যক্ত আড়িখোলা রেলস্টেশন সংলগ্ন কোয়ার্টারে নিয়ে তরুণীকে ধর্ষণ করা হয় এবং গোপনে ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের চাপ দিলে জাহিদ ওই নতুন ভিডিও সামাজিক মাধ্যমে ফাঁস করার হুমকি দেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান,
লিখিত এজাহারের ভিত্তিতে নিয়মিত মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।