পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: সাত নেতার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ September, ২০২৬

আরও খবর

৫ আগস্ট যুবদল নেতার নেতৃত্বে থানায় হামলা-ভাঙচুর, প্রতিহতে পুলিশের গুলিতে নিহত: মামলায় মৃত্যুদণ্ড হানিফের!

বিএনপির এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ: ঠিকাদারকে মামলা দিয়ে হয়রানি, সেতু নির্মাণ বন্ধ

lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের

জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস

প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি

ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ, নতুন দায়িত্বে হাসনাত-সারজিসরা

পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: সাত নেতার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ September, ২০২৬ |
বিএনপি সরকার পরিচালিত ক্যাঙ্গারু আদালতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতার মৃত্যুদণ্ডের রায়কে ‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও বানোয়াট’ আখ্যা দিয়ে তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ ১৫ই সেপ্টেম্বর, মঙ্গলবার দলটির পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক ফৌজদারি আইনের সর্বজনস্বীকৃত মৌলিক নীতিমালাকে সম্পূর্ণ উপেক্ষা করে তড়িঘড়ি করে এই বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, যা আইনের শাসনের পরিবর্তে দায়মুক্তি ও রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতিকেই উৎসাহিত করছে। দলটির ভাষ্য, শুধু আজকের রায় নয়, ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে ট্রাইব্যুনালের সব কার্যক্রমই আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। আওয়ামী লীগের অভিযোগ, বর্তমান অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের

মাধ্যমে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে পুরো প্রক্রিয়াটিকে দলটির বিরুদ্ধে পরিচালিত একটি প্রতিশোধমূলক ‘বিচারিক হত্যাকাণ্ডের পরিকল্পনায়’ রূপান্তরিত করেছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ড. মুহাম্মদ ইউনূসের সরকার প্রসিকিউশন ও বিচারিক প্যানেল গঠনে জামায়াতে ইসলামী ও বিএনপির পদধারী ও সক্রিয় কর্মীদের অন্তর্ভুক্ত করেছে এবং মিথ্যার ওপর ভিত্তি করে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করেছে। বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে দলটি বলেছে, অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ দেওয়া আন্তর্জাতিক আইনের স্বীকৃত নীতি হলেও অভিযোগ গঠনের মাত্র তিন সপ্তাহের মধ্যেই বিচার শুরু হয়, যা কার্যকর আইনি প্রস্তুতির মৌলিক অধিকারকে সংকুচিত করেছে। প্রসিকিউশনের উপস্থাপিত ডিজিটাল সাক্ষ্য আন্তর্জাতিক আদালতের বিধি ও

ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের নির্দেশনা লঙ্ঘন করে দাখিল করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। বিবৃতির ভাষ্যে, প্রসিকিউশন সাক্ষীদের জবানবন্দিতে একাধিক ক্ষেত্রে হুবহু অভিন্ন ভাষা ও অসংগতি পাওয়া গেছে, যা সাক্ষ্যের সত্যতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। দলটির অভিযোগ, ভীতি প্রদর্শন ও হুমকির মাধ্যমে আসামিপক্ষের আইনজীবীদের অধিকার ক্রমাগত সীমিত করা হয়েছে এবং সাক্ষীদের স্বাধীনভাবে জেরা করার ক্ষমতাও মারাত্মকভাবে খর্ব করা হয়েছে, যা নিরপেক্ষ বিচারব্যবস্থার মূল ধারণার পরিপন্থী। আজকের রায়ে দণ্ডপ্রাপ্ত কেউই ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রেও নিজের পছন্দের আইনজীবী নিয়োগের অধিকারসহ ন্যূনতম আইনি সুরক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক হলেও তা সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। বিবৃতিতে জাতিসংঘের নির্বিচার আটকবিষয়ক ওয়ার্কিং গ্রুপের বরাত দিয়ে

বলা হয়, সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ প্রমাণ ছাড়াই প্রসিকিউটরদের গ্রেপ্তারের আদেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিদের মাসের পর মাস সুনির্দিষ্ট কারণ ছাড়াই বন্দি রাখা নিয়ে বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্বেগ জানিয়েছে। অভিযুক্তদের পৃথক আদালতে অন্তর্বর্তী আপিলের অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে বলে দাবি করা হয়। সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ প্রসঙ্গে আওয়ামী লীগ বলেছে, ১৯৭৩ সালের আইনে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করার কোনো বিধান না থাকা সত্ত্বেও ট্রাইব্যুনাল তার বিচারিক এখতিয়ার অতিক্রম করে অসাংবিধানিক ও বেআইনিভাবে এই আদেশ দিয়েছে, যা বিচারকদের প্রতিহিংসাপরায়ণ মানসিকতার বহিঃপ্রকাশ। বিবৃতিতে স্মরণ করিয়ে দেওয়া হয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ও জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলো আগেই এই ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ

প্রকাশ করেছে। দলটির ভাষ্য, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারের মহৎ উদ্দেশ্যে গঠিত ট্রাইব্যুনালকে বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে ব্যবহার করছে; ফলে ‘রাজনৈতিকভাবে অনুগত আদালতের’ এই রায়ের কোনো আইনি কর্তৃত্ব নেই। সবশেষে বিবৃতিতে বলা হয়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অদূর ভবিষ্যতে একটি গণতান্ত্রিক ও আইনানুগ সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেদিন আন্তর্জাতিক মান বজায় রেখে যথাযথ আইনি প্রক্রিয়ায় জুলাই-আগস্টের সব হত্যাকাণ্ডের প্রকৃত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে শেষ হয় দলটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তাইজুলের জোড়া আঘাতে মিরপুরে ঘুরে দাঁড়াল বাংলাদেশ ৫ আগস্ট যুবদল নেতার নেতৃত্বে থানায় হামলা-ভাঙচুর, প্রতিহতে পুলিশের গুলিতে নিহত: মামলায় মৃত্যুদণ্ড হানিফের! রাঙ্গুনীয়ায় চাঁদা না দেওয়ায় খেত পাহারা দিতে গিয়ে নৃশংসভাবে খুন কৃষক, দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার অতিরিক্ত বিদ্যুৎ বিলের চাপে বিপর্যস্ত ৬৯ শতাংশ পরিবার আমার দেশ-এর প্রোপাগান্ডা, তুরাগ থেকে বিমানসেনার লাশ উদ্ধার, বাহিনীতে র নাকি টিটিপির তৎপরতা: প্রশ্ন অনেক হারিয়েছ ইসরায়েল নির্বাচনে ভোট চুরির অভিযোগ আনল নেতানিয়াহুর দল বিএনপির এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ: ঠিকাদারকে মামলা দিয়ে হয়রানি, সেতু নির্মাণ বন্ধ রাষ্ট্রপতি ফখরুলের ভাইয়ের প্রতিষ্ঠানের ২২ কোটি টাকা মওকুফ খেলাপি ঋণের ভারে ধুঁকতে থাকা জনতা ব্যাংকের ৩ মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা, এক বছরে আদায় কমল সাড়ে ৫ হাজার কোটি টাকা ২০ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, রাষ্ট্রীয় ক্ষতি আড়াই হাজার কোটি টাকা ঋণ করে বেতন দিতে হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের: আরও ৫ হাজার কোটি টাকা ঋণ সরকারের বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড