গরু চুরিতে আটক শিবির নেতা সাঈদীকে গরুর সাথে বেঁধে রাখল সাধারণ জনতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬

গরু চুরিতে আটক শিবির নেতা সাঈদীকে গরুর সাথে বেঁধে রাখল সাধারণ জনতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬ |
কক্সবাজারের উখিয়ায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে এক জুলাই সংঘাতের সমন্বয়ক তথা স্থানীয় ছাত্রশিবির নেতা আটক হওয়ার খবর ঘিরে তীব্র চাঞ্চল্য ও উত্তাপ ছড়িয়ে পড়েছে। গতকাল ১৪ই সেপ্টেম্বর, সোমবার উখিয়ার এক স্থানীয় গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আটককৃত নেতার নাম সাঈদী, যাকে স্থানীয় জনতা একটি গরুর সাথে বেঁধে রাখে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা তাকে গরুর সাথে শক্ত করে বেঁধে রেখেছেন। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “অনেক বড় নেতা! গরু নেতাকে বেঁধে রাখো, ভিডিও করো!” অন্যদিকে, সাঈদীকে পরিকল্পিতভাবে অপদস্থ করা হয়েছে অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জামায়াত-শিবির। সংগঠনটির দাবি, সাঈদীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করা

হয়েছে। তারা জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেছে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সাঈদী এলাকায় গরু চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়লে উত্তেজিত জনতা তাকে চুরির অপরাধে গরুটির সাথেই বেঁধে রাখে। ঘটনার পর স্থানীয়রা অভিযোগ করে বলেন, সৎ লোকের শাসনের প্রচারণা চালানো একটি রাজনৈতিক দল এখন নিজেদের অপরাধী নেতাকে বাঁচাতে উল্টো সাধারণ মানুষের ওপর দায় চাপাচ্ছে। তারা সুবিচার না করে উল্টো মিছিল ও গ্রামবাসীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, যা তাদের প্রকৃত চেহারা উন্মোচন করে দিল। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে পুরো উখিয়া এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে

বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গরু চুরিতে আটক শিবির নেতা সাঈদীকে গরুর সাথে বেঁধে রাখল সাধারণ জনতা কোটিপতির সংখ্যা বেড়ে চললেও কমছে সাধারণের ক্রয়ক্ষমতা, দরিদ্রের খাবারে পড়েছে টান ঘড়ি কিনতে গিয়ে পরিচয়, অতঃপর প্রতারণা ও ধর্ষণ: এনসিপি নেতার বিরুদ্ধে মামলা সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন বিএনপি সরকারের ক্যাঙ্গারু কোর্টে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকসহ ৭ জনের ফাঁসির রায় পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: সাত নেতার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের মানবাধিকার সংগঠন জেএমবিএফ-এর তীব্র নিন্দা: বিচারিক মানদণ্ড অনুসরণ না করেই আওয়ামী লীগের ৭ নেতার রায় ঘোষণা ছাত্রলীগের সাবেক ১৬ সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতি: অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬ এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? কাকে বিয়ে করলেন জেমিমা গোল্ডস্মিথ ২০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে ধর্ষণ, আদালতে ৬০ টি স্বীকারোক্তি ট্রাম্পপুত্রের বিয়ে পরবর্তী আয়োজনের খরচ দিয়েছিলেন রুশ ব্যবসায়ী ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড ‘এসব লোক থেকে আমি দূরে থাকি’