সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ September, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ September, ২০২৬ |
দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ‘সাফ চ্যাম্পিয়নশিপ’ শুরু হতে যাচ্ছে আগামী ৫ নভেম্বর। ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। একই দিন নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে আয়োজক বাংলাদেশ। আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘বি’ গ্রুপে শক্তিশালী ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান ও মালদ্বীপ। ফিফার নিষেধাজ্ঞার কারণে প্রাথমিক এই সূচিতে নেপালকে রাখা হয়নি। তবে টুর্নামেন্ট শুরুর আগে নেপালের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে নতুন সূচি প্রকাশ করবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। গ্রুপ পর্বের খেলা শেষে আগামী

১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। প্রতিযোগিতার সবগুলো ম্যাচই ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান