রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৬

রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৬ |
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কিছু মিত্র দেশের বিরুদ্ধে তাকে “ব্ল্যাকমেইল” করার অভিযোগ তুলেছেন। রাশিয়ার তেল হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় পৌঁছানোর জন্য ইউক্রেনের মধ্য দিয়ে চলা সোভিয়েত যুগের দ্রুজবা তেল পাইপলাইন পুনরায় চালু করার চাপের প্রেক্ষিতে তিনি এ অভিযোগ করেন। জেলেনস্কি বলেন, ইউক্রেনের মধ্য দিয়ে আবার রাশিয়ার তেল ইউরোপে প্রবাহিত করতে দেওয়া মানে কার্যত মস্কোর ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা। ইউক্রেনের দাবি, জানুয়ারিতে রাশিয়ার বিমান হামলায় দ্রুজবা পাইপলাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো তা মেরামত করা হয়নি। এদিকে হাঙ্গেরি রাশিয়ার জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটি পাইপলাইন পুনরায় চালুর দাবি জানিয়ে মস্কোর বিরুদ্ধে নতুন ইইউ নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে দেওয়ার জন্য নির্ধারিত

৯০ বিলিয়ন ইউরোর একটি গুরুত্বপূর্ণ ঋণ প্যাকেজ আটকে রেখেছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আগামী এপ্রিলের নির্বাচনের আগে ইউক্রেনবিরোধী অবস্থানকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরেছেন। তবে জনমত জরিপে তার দল বর্তমানে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে রয়েছে। ইইউ ইউক্রেনকে দ্রুত পাইপলাইনটি মেরামতের আহ্বান জানিয়েছে এবং ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনের জন্য পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ করেছে। কিছু ইউরোপীয় কর্মকর্তা আশঙ্কা করছেন, জেলেনস্কির অনড় অবস্থান অরবানের নির্বাচনী সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। তবে কিয়েভে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, ইউরোপের অন্যত্র যখন রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে, তখন একই সঙ্গে ইউক্রেনের মধ্য দিয়ে সেই তেল পরিবহনের দাবি নীতিগতভাবে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “আমরা হয় রাশিয়ার তেল বিক্রি করি,

নয়তো করি না। যদি আমাদের ওপর দ্রুজবা পাইপলাইন চালু করার জন্য চাপ দেওয়া হয়, তবে সেটি মূলত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সমতুল্য।” সম্প্রতি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সংকট কমাতে কিছু দেশের জন্য রাশিয়ার তেল কেনার ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল করেছে। এই সিদ্ধান্ত ইউরোপের বেশ কয়েকজন নেতার সমালোচনার মুখে পড়েছে। জেলেনস্কি আরও বলেন, “আমি স্পষ্টভাবে বলছি, আমি রাশিয়ার তেল সরবরাহ পুনরুদ্ধারের বিরুদ্ধে। কিন্তু যদি আমাকে এমন শর্ত দেওয়া হয় যে ইউক্রেন অস্ত্র পাবে না, তবে এ ক্ষেত্রে আমি অসহায় হয়ে পড়ব। এটিই প্রকৃত অর্থে ব্ল্যাকমেইল।” এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ইউক্রেনের তৈরি ইন্টারসেপ্টর ড্রোন এখন দেশের জন্য “তেলের

মতো গুরুত্বপূর্ণ সম্পদ”। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ৫০ বিলিয়ন ডলারের যৌথ ড্রোন উৎপাদন চুক্তির প্রস্তাব দিয়েছেন। জেলেনস্কি জানান, সস্তা ইরানি ডিজাইনের ড্রোন মোকাবিলায় ইউক্রেনের প্রযুক্তি ও অভিজ্ঞতার প্রতি মধ্যপ্রাচ্যের অনেক দেশের আগ্রহ রয়েছে। তিনি বলেন, “আধুনিক ড্রোন উৎপাদন এবং এ বিষয়ে ইউক্রেনের অভিজ্ঞতাই আজকের দিনে আমাদের ‘ইউক্রেনীয় তেল’।” তবে তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের মনোযোগ সেদিকে বেশি কেন্দ্রীভূত হওয়ায় ইউক্রেনে অস্ত্র সরবরাহে বিলম্ব বা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তিনি আরও বলেন, “আমরা যুক্তরাষ্ট্রকে হারাতে চাই না। কিন্তু বর্তমানে তারা স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্যের দিকে বেশি মনোযোগ দিচ্ছে।” রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়েও জেলেনস্কি বিরোধিতা প্রকাশ করে বলেন, “রাশিয়ার ওপর থেকে

নিষেধাজ্ঞা তুলে নেওয়া বিশ্বের কোনো উপকার করবে না, বরং শুধু রাশিয়াকেই সাহায্য করবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন