সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৬

সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৬ |
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনুস সরকারের স্বাক্ষরিত রেসিপ্রোকাল ট্যারিফ বাণিজ্য চুক্তিকে ‘চরম বৈষম্যমূলক’ ও ‘অন্যায্য’ আখ্যা দিয়ে এটি অবিলম্বে বাতিল করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে জাপানের সঙ্গে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) চুক্তি দেশের জ্বালানি রূপান্তর প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে বলে অভিযোগ তুলে এটি পুনর্বিবেচনার দাবি করেছে সংস্থাটি। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনা, অর্থনৈতিক ও সামাজিক খাতের নীতি-কৌশল এবং করণীয় নিয়ে এসব মতামত তুলে ধরে সিপিডি। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। ড. মোয়াজ্জেম বলেন, বিগত অন্তর্বর্তী

সরকারের শেষ দিকে (ফেব্রুয়ারি ৯, ২০২৬) যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ চুক্তি অত্যন্ত বৈষম্যমূলক। এতে বাংলাদেশকে মার্কিন পণ্যের ওপর ধাপে ধাপে শুল্ক প্রত্যাহার করতে হবে, অথচ যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) আরোপ করতে পারবে। চুক্তিতে আমদানি লাইসেন্সিং, টেকনিক্যাল স্ট্যান্ডার্ড, ডিজিটাল ট্রেড, এসপিএস (স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি) মেজার্স, টিবিটি (টেকনিক্যাল ব্যারিয়ার্স টু ট্রেড) ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের ওপর একতরফা বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। সম্পর্কিত খবরঃ মার্কিন বাণিজ্য চুক্তির শর্ত: শ্রমিকের হাতে কারখানা ও মালিকদের জিম্মি করার বন্দোবস্ত! তিনি আরও বলেন, “অনির্বাচিত ইউনুস সরকার এমন একটি চুক্তি করে গেছে যা নির্বাচিত সরকারের ওপর দায় চাপিয়ে দিয়েছে। এতে আমি হতভম্ব ও স্তম্ভিত।

এ ধরনের চুক্তি দেশের অর্থনৈতিক নীতি স্বাধীনতা খর্ব করবে, তৃতীয় দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করার ক্ষমতা সীমিত করবে এবং মসৃণ রূপান্তর কৌশল (Smooth Transition Strategy) বাস্তবায়নে বড় জটিলতা সৃষ্টি করবে।” সম্পর্কিত খবরঃ শেখ হাসিনা মার্কিন প্রতিরক্ষা চুক্তি এড়িয়ে দেশের স্বার্থরক্ষা করলেও বাণিজ্য চুক্তির নামে সবই মেনে নিলেন ইউনূস সিপিডির গবেষণায় দেখা গেছে, চুক্তিতে বাংলাদেশকে ‘নন-মার্কেট’ দেশগুলোর (যেমন চীন, রাশিয়া) সঙ্গে নির্দিষ্ট ধরনের বাণিজ্য চুক্তি না করার শর্ত দেওয়া হয়েছে, যা মার্কিন স্বার্থ রক্ষায় একতরফা। ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স আরোপে বাধা, ইলেকট্রনিক ট্রান্সমিশনে শুল্ক না দেওয়া এবং ডেটা ফ্লোর স্বাধীনতা ইত্যাদি ধারা বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও রাজস্ব আহরণের সুযোগ কমিয়ে দেবে। সম্পর্কিত খবরঃ মার্কিন চুক্তি পর্যালোচনায় বিসিআই:

একপাক্ষিক এই চুক্তিতে রাজস্ব হারানোর পাশাপাশি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ অন্যদিকে, লুৎফে সিদ্দিকী ও আশিক চৌধুরীর নেতৃত্বে জাপানের সঙ্গে ফেব্রুয়ারি ৬, ২০২৬-এ স্বাক্ষরিত ইপিএ চুক্তি বাংলাদেশের জ্বালানি রূপান্তর (Energy Transition) প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে সিপিডি মনে করে। এ চুক্তিতে জাপানি পণ্যের ওপর শুল্ক সুবিধা দেওয়া হয়েছে, যা দেশীয় জ্বালানি খাতের উন্নয়ন ও বিকল্প জ্বালানি রূপান্তরকে ধীরগতির করতে পারে। সিপিডি এ চুক্তির বিস্তারিত পর্যালোচনা ও প্রয়োজনে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। ড. মোয়াজ্জেম বলেন, “অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এমন গুরুত্বপূর্ণ চুক্তি করা হয়েছে যা দীর্ঘমেয়াদে দেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। নতুন সরকারকে এসব চুক্তি পুনর্বিবেচনা করে জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে।” সিপিডি

সরকারের ১৮০ দিনের পরিকল্পনায় কর ব্যবস্থায় সংস্কার, এফডিআই আকর্ষণে নীতি পরিবর্তন, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং টেকসই উন্নয়নের ওপর জোর দিয়েছে। এ ঘটনায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সরকার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে তদন্ত ও পুনর্বিবেচনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন ৪ সেপ্টেম্বর নিউইয়র্কে মুক্ত গণমাধ্যম দিবসে মানববন্ধন: বাংলাদেশে আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি ‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে নীরবতাও অপরাধ: ইউনূসের অরাজকতা আর দেশ বিক্রির ষড়যন্ত্রে নীরব থাকা আনু মুহাম্মদ গংও অপরাধী ১৯৬৫-র যুদ্ধ থেকে তারেক রহমানের বর্তমান নীতি: জিয়া-ভারত সম্পর্কের ঐতিহাসিক ব্যবচ্ছেদ হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: হাম-রুবেলার হাত ধরে ফিরে এলো চার দশক আগে বিলুপ্ত গুটি বসন্ত, শিক্ষকের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ শিশু মৃত্যু বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা