শাড়ি পরে দুঃসাহসিক স্টান্ট, বড় চ্যালেঞ্জ নিয়ে ফিরছেন সামান্থা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫
     ৭:০৭ পূর্বাহ্ণ

শাড়ি পরে দুঃসাহসিক স্টান্ট, বড় চ্যালেঞ্জ নিয়ে ফিরছেন সামান্থা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ | ৭:০৭ 68 ভিউ
চলচ্চিত্রে শুধু অভিনয় নয়, প্রযোজনাতেও সক্রিয় সামান্থা রুথ প্রভু। বর্তমানে তিনি শুটিং করছেন তাঁর নতুন প্রযোজনা ও অভিনীত ছবি ‘মা ইন্তি বাঙারাম’-এর। নারীকেন্দ্রিক অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমায় সামান্থা একদিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অন্যদিকে প্রযোজক হিসেবেও কাজ করছেন। ‘মা ইন্তি বাঙারাম’ পরিচালনা করছেন নন্দিনী রেড্ডি। ‘ওহ! বেবি’ সিনেমার পর সামান্থা ও নন্দিনীর এটি দ্বিতীয় কাজ। প্রজেক্টটির সৃজনশীল দিক দেখছেন রাজ নিদিমুরু। কিছুদিন আগে ‘মা ইন্তি বাঙারাম’-এর ফার্স্টলুকে পোস্টার ও ট্রেলার প্রকাশের পর শাড়িতে দেখা যায় সামান্থাকে। অভিনেত্রীর লুক দেখে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, এখানে শাড়ি শুধু ঐতিহ্যবাহী পোশাক নয়, বরং শাড়ি হয়ে উঠেছে নারীর শক্তি ও সাহসের প্রতীক। এছাড়া সিনেমায় বডি ডাবলের সাহায্য

খুব কম নিয়েই সামান্থা করেছেন একাধিক ঝুঁকিপূর্ণ স্টান্ট সিকোয়েন্স। এর আগে ‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘সিটাডেল’-এ শক্তিশালী অ্যাকশন চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তবে এবার নিজেকে আরও বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সামান্থা। এই ছবির মাধ্যমে তিনি প্রমাণ করতে চান-নারীকেন্দ্রিক গল্পে অ্যাকশন মানেই আলাদা এক শক্তির ভাষা। মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, ‘আমরা এমন গল্প তৈরি করতে চাই, যেগুলো দর্শকের মনে গভীর ছাপ ফেলে—যেগুলো শেষ ক্রেডিটের পরেও রয়ে যায়। ‘মা ইন্তি বাঙারাম’ সেই বিশ্বাস থেকে জন্ম।’ প্রযোজক হিসেবে নিজের যাত্রা প্রসঙ্গে সামান্থা বলেন, ‘অভিনেত্রী থেকে প্রযোজক হয়ে ওঠার এই পথটা শেখা ও ভুলে যাওয়ার মধ্য দিয়ে এগিয়েছে। আমি এমন গল্প গড়তে

চাই, যেগুলো পর্দার গণ্ডি পেরিয়ে হৃদয়ে কথা বলে। আমার কাছে প্রযোজনা মানে শুধু সিনেমা বানানো নয়; এটি নতুন কণ্ঠস্বরকে তুলে ধরা, নানা প্রতিভার সঙ্গে কাজ করা।’ সামান্থা ছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন গুলশান দেবাইয়া, গৌতমী, দিগন্ত প্রমুখ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদালত দখলের রাজনীতি! এজলাসে ভাঙচুর অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা চাঁদাবাজির নতুন নাম “সমঝোতা” ইউনূস-জাহাঙ্গীরের জোর করে দেয়া সেই ইউনিফর্ম পরতে চায় না পুলিশ ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি-চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই রাষ্ট্রপতির বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন ইউনূস Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Vote টিসিবির ট্রাকের পিছে ছুটছে বাংলাদেশ সংসদের বৈধতার প্রশ্ন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ বলে ছোট করতে চাইলে তারা মীর জাফর: ভাইরাল ভিডিওতে তরুণের মন্তব্য পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগ ক্ষমতায় এসেই নিজেদের লোকদের বাঁচানোর পুরনো খেলায় ফিরলো বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান দেশজুড়ে একে একে খুলছে আওয়ামী লীগের কার্যালয় হামলা-মামলা-আটকের মধ্যেই সারাদেশে মিছিল-কার্যালয় খুলছে তৃণমুলের আওয়ামী লীগ নেতাকর্মীরা নবগঠিত বিএনপি সরকারের সন্মতিতেই ‘কালের কন্ঠে” রাষ্ট্রপতি’র খোলামেলা সাক্ষাৎকার! চাঁদাবাজি বন্ধ না হলে উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন: ডিসিসিআই সভাপতি মার্কিন শুল্কের নতুন অস্থিরতায় বাংলাদেশি রপ্তানিতে আরো তীব্র হবে অনিশ্চয়তা চাগোস দ্বীপ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা: স্টারমারকে হুঁশিয়ারি, সামরিক ঘাঁটি নিয়ে উদ্বেগ মেক্সিকোতে কার্টেল সংঘাতের ছায়া, আতঙ্কের মধ্যেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি