অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা চাঁদাবাজির নতুন নাম “সমঝোতা” – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ February, ২০২৬

অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা চাঁদাবাজির নতুন নাম “সমঝোতা”

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ February, ২০২৬ |
বাংলার ইতিহাসে তাহলে কি নতুন যুগের সূচনা হলো যেখানে চাঁদাবাজি এখন একপ্রকার বৈধ পেশা? যেখানে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে টাকা তোলা হবে, আর তাকে বৈধতার মোড়ক পরিয়ে দেওয়া হবে? আওয়ামী লীগবিহীন একতরফা, সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করতে না করতেই বিএনপি তার সেই চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতির চেহারা দেখাতে শুরু করেছে। বিএনপির যোগাযোগ মন্ত্রী রবিউল আলম “চাঁদাবাজি”র নতুন নামকরণ করেছেন “সমঝোতা”! কী চমৎকার শব্দের কারসাজি! যোগাযোগ মন্ত্রীর চেয়ারে বসা বিএনপি নেতা রবিউল আলম প্রকাশ্যে বলছেন, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটাকে তিনি চাঁদা মনে করেন না। প্রশ্ন হলো, তাহলে এতদিন আমরা যাকে চাঁদাবাজি বলে জেনেছি, সেটাই কি এখন বৈধ? কাল থেকে যদি কেউ

রাস্তায় গাড়ি থামিয়ে টাকা নেয়, সে তো সহজেই বলবে “ভাই, এটা সমঝোতার ভিত্তিতে নিচ্ছি!” তাহলে আইন কোথায় দাঁড়াবে? পুলিশ কী করবে? এটাই মূলত বিএনপির রাজনীতি। সারাদেশে তাদের সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজিকে বৈধতা দিতেই এই ঘোষণা দেওয়া দেওয়া হয়েছে। এই বক্তব্য শুধু একটি মন্তব্য নয়, এটি বিএনপির এক ধরনের নীতিগত অবস্থান। আর সেই অবস্থান যদি হয় চাঁদাবাজিকে ‘স্বাভাবিক’ করে তোলা, তাহলে বুঝতে হবে বাংলাদেশ কোন পথে হাঁটছে। বিএনপির শাসনব্যবস্থায় চাঁদাবাজি আর অপরাধ নয়, বরং ‘সমঝোতা’। দখল আর জুলুম নয়, বরং ‘ব্যবস্থা’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব? যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা মার্কিন বাণিজ্য চুক্তির ফল: বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য সয়লাবের জোর চেষ্টা রাষ্ট্রদূতের, জানালেন এটাই তার মিশন যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস