চাঁদাবাজি বন্ধ না হলে উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন: ডিসিসিআই সভাপতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদাবাজি বন্ধ না হলে উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন: ডিসিসিআই সভাপতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ |
ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ বলেছেন, ব্যবসা পরিচালনার বিভিন্ন স্তরে অনানুষ্ঠানিক চাঁদা এখন নিয়মিত চর্চায় পরিণত হয়েছে। পুলিশ, সিটি করপোরেশন, আয়কর দপ্তরসহ একাধিক প্রতিষ্ঠানে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে ধাপে ধাপে। এতে ব্যবসার ব্যয় বেড়ে যাচ্ছে এবং নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে অনেক উদ্যোক্তা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি বলেন, ইউনূস সরকারের সময় দেশে চাদাবাজি আরো ৫০ শতাংশ বেড়েছিল। সোমবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে ‘বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় নবগঠিত সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তাসকিন আহমেদ নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বহু

ধরনের চাঁদাবাজির পাশাপাশি সরকারি দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। অন্যথায় এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, সরকারি খাতে স্বচ্ছতা না থাকায় কর-জিডিপি অনুপাত প্রত্যাশিত হারে বাড়ছে না। তিনি সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে অনেক উদ্যোক্তা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজস্ব ব্যবস্থার সংস্কার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি। ডিসিসিআই সভাপতি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের পতনের আগে যে হারে চাঁদা দিতে হতো, ২০২৪ সালের ৫ আগস্টের পর আরো ক্ষেত্রে ৫০ শতাংশ বেশি চাঁদা দিতে হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ও সরকারি দপ্তরে দুর্নীতি কমেনি বলেও

অভিযোগ করেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারকে জরুরি উল্লেখ করে তিনি এনবিআর পৃথকীকরণ ও দ্রুত অটোমেশন সম্পন্ন করার আহ্বান জানান। তাঁর মতে, কার্যকর উদ্যোগ নিলে আট মাসের মধ্যেই অটোমেশন সম্পন্ন করা সম্ভব। কর কাঠামো সহজ করতে টার্নওভার কর ০.৬ শতাংশ নির্ধারণের প্রস্তাবও দেন তিনি। ব্যাংকঋণ গ্রহণে অতিরিক্ত কাগজপত্র ও জটিল প্রক্রিয়াকে ব্যবসা সম্প্রসারণের বড় বাধা হিসেবে উল্লেখ করা হয়। বিনিয়োগ সহজ করতে ইধহমষধফবংয ওহাবংঃসবহঃ উবাবষড়ঢ়সবহঃ অঁঃযড়ৎরঃু (বিডা)-এর ‘সিঙ্গেল উইন্ডো’ ব্যবস্থা কার্যকর করার দাবি জানান ব্যবসায়ীরা। আর্থিক খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাসকিন আহমেদ বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ২২ বছরের মধ্যে সর্বনিম্ন ৬ দশমিক ৪৯ শতাংশে নেমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ

শ্রেণিকরণে গ্রেস পিরিয়ড ৯ মাস থেকে কমিয়ে ৩ মাসে নামিয়ে আনার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, এতে খেলাপি ঋণ কৃত্রিমভাবে বেড়ে প্রায় ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে, যা মোট ঋণের প্রায় ৩৬ শতাংশ। পাশাপাশি ঋণের সুদহার ১৬ থেকে ১৭ শতাংশে পৌঁছায় প্রকৃত ব্যবসাগুলো কার্যকরী মূলধনের সংকটে পড়ছে। এ পরিস্থিতিতে নীতি সুদহার কমানো এবং প্রকৃত ব্যবসার জন্য ভর্তুকিযুক্ত ঋণ সুবিধা চালুর আহ্বান জানান তিনি। মুদ্রার অবমূল্যায়ন ও উচ্চ ঋণ ব্যয়ের কারণে ব্যবসা পরিচালনা আরও কঠিন হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে