মেক্সিকোতে কার্টেল সংঘাতের ছায়া, আতঙ্কের মধ্যেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

মেক্সিকোতে কার্টেল সংঘাতের ছায়া, আতঙ্কের মধ্যেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ |
মেক্সিকোর অন্যতম সংঘাতবিক্ষত শহর গুয়াদালাহারাতে আগামী গ্রীষ্মকালীন ফুটবল বিশ্বকাপের ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে। তবে সম্প্রতি সেনাবাহিনী ও মাদক সম্রাটদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় শহরজুড়ে এখন উৎসবের বদলে চরম আতঙ্ক বিরাজ করছে। গত রোববার হ্যালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রভাবশালী নেতা নেমেসিও ‘এল মেনচো’ ওসেগুয়েরা এক সামরিক অভিযানে নিহত হওয়ার পর এই অস্থিরতা শুরু হয়। গুয়াদালাহারা থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরে সংঘটিত এই ঘটনার পর পুরো মেক্সিকো জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টের চারটি ম্যাচ আয়োজন করবে গুয়াদালাহারা। হ্যালিস্কো রাজ্য সরকার জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে তারা ড্রোন, ড্রোন-প্রতিরোধী প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত ভিডিও নজরদারি ব্যবস্থা মোতায়েন

করছে। তবে এই প্রস্তুতির মধ্যেই শহরটিতে গুমের সংখ্যা বেড়েই চলেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, হ্যালিস্কো রাজ্যে প্রায় ১২ হাজার ৫৭৫ জন নিখোঁজ রয়েছেন, যার বড় একটি অংশই গুয়াদালাহারার বাসিন্দা। মাদক সম্রাট নিহতের ঘটনায় কার্টেল সদস্যদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছেন। সহিংসতা ছড়িয়ে পড়ায় গুয়াদালাহারা ও কেরেতারো রাজ্যে ফুটবল ম্যাচ স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবারও শহরের অধিকাংশ রাস্তা ছিল জনশূন্য, বন্ধ রাখা হয়েছিল স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন পর্যন্ত এই নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। শহরের এই অস্থিতিশীল পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজনকে ‘বীভৎস’ বলে আখ্যা দিয়েছেন অনেকে। ২০২০ সালে ভাইকে হারানো কারমেন পন্স বলেন, ‘এখানে

উদযাপন করার মতো কিছু নেই। দেশ যখন গোলের আনন্দ করবে, আমরা তখন নিখোঁজ প্রিয়জনদের হাড়গোড় খুঁজে ফিরছি।’ শহরের ক্যামেরা নেটওয়ার্কের দায়িত্বে থাকা হুয়ান কার্লোস কনট্রেরাস এএফপি-কে জানিয়েছেন, নিখোঁজ স্বজনদের অপেক্ষায় থাকা ক্ষুব্ধ মানুষরা বিশ্বকাপের সময় বড় ধরনের প্রতিবাদ করতে পারেন। সহিংসতার প্রভাবে পর্যটন খাতেও ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় ট্যুর গাইড মিসায়েল রোবলস জানান, গত কয়েক দিনে তাঁর ২৫টি ট্যুর বুকিং বাতিল হয়েছে। এমনকি বিশ্বকাপের ভেন্যু আকন স্টেডিয়ামের খুব কাছেই অপরাধী চক্রের আস্তানা ও শিকল দিয়ে বেঁধে রাখার প্রমাণ পেয়েছে নিরাপত্তা বাহিনী। পর্যটকরাও এমন পরিস্থিতির শিকারে পরিণত হতে পারেন বলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেছেন। ছেলের অপেক্ষায় থাকা হোসে রাউল সার্ভিন বলেন, ‘আমার

ছেলে ফুটবল ভক্ত ছিল। ও বেঁচে থাকলে আজ খুব খুশি হতো। আমরা চাই না আমাদের মতো পর্যটকদের সঙ্গেও খারাপ কিছু ঘটুক।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া