আশীর্বাদের নামে অভিনেত্রীর ব্লাউজের ভেতরে হাত! পলাতক পুরোহিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫

আশীর্বাদের নামে অভিনেত্রীর ব্লাউজের ভেতরে হাত! পলাতক পুরোহিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ |
পবিত্র ধর্মস্থানও এখন নারীদের জন্য নিরাপদ নয়—এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন মালয়েশিয়ার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লিশালিনি কারানান। কুয়ালালামপুরের একটি মন্দিরে পূজা দিতে গিয়ে পুরোহিতের হাতে যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছেন তিনি। সুন্দরী প্রতিযোগিতায় মুকুটজয়ী এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেই বিভীষিকাময় মুহূর্তের বর্ণনা দিয়ে বিচার চেয়েছেন। ঘটনার সূত্রপাত লিশালিনি জানান, তিনি মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন। সেখানে উপস্থিত পুরোহিত তাকে পবিত্র পানি ছিটিয়ে দেওয়ার কথা বলে দীর্ঘ সময় অপেক্ষা করান। এরপর অভিনেত্রী যখন অফিসের উদ্দেশে বের হচ্ছিলেন, তখন পুরোহিত হঠাৎ তার গায়ে ফুলের তীব্র গন্ধযুক্ত একটি তরল পানি ছিটিয়ে দেন। ‘আশীর্বাদ’র নামে শ্লীলতাহানি এরপরই ঘটে সেই ন্যক্কারজনক ঘটনা। লিশালিনি অভিযোগ

করেন, তরল ছিটানোর পর পুরোহিত তাকে তার পরনের পাঞ্জাবি-স্যুট খুলতে বলেন। অস্বস্তিবোধ করায় তিনি তাতে রাজি হননি। তখন পুরোহিত মন্ত্রপাঠ শুরু করেন এবং আচমকাই লিশালিনির ব্লাউজের ভেতর হাত ঢুকিয়ে নোংরাভাবে স্পর্শ করতে থাকেন। পুরোহিত এটিকে ‘আশীর্বাদের অংশ’ হিসেবে বোঝানোর চেষ্টা করেন। পোস্টে অভিনেত্রী আরও ইঙ্গিত দিয়েছেন, তিনি এর চেয়েও বড় ধরনের যৌন নির্যাতনের শিকার হয়েছেন, যা ভাষায় প্রকাশ করতে তিনি অক্ষম। পুলিশি তদন্ত ও পুরোহিতের পলায়ন এই জঘন্য ঘটনার পর মালয়েশিয়ার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন লিশালিনি। পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, মন্দিরের প্রধান পুরোহিত অন্যত্র থাকায় অভিযুক্ত ব্যক্তি অস্থায়ীভাবে পূজার দায়িত্বে ছিলেন। অভিযোগ ওঠার পর থেকেই তিনি পলাতক। পুলিশ তাকে

খুঁজে বের করার জন্য অভিযান চালাচ্ছে। মন্দিরের মতো পবিত্র স্থানে এমন ঘটনায় মালয়েশিয়াজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনরা অভিযুক্ত পুরোহিতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে: কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, বেড়েছে মাছ-ডিম-মুরগির দামও ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি পূর্ণিমার আলোয় রকওয়ে বিচে ফিরছে বহুল প্রতীক্ষিত জোছনা উৎসব: কয়েক বছর পর ৩১ জুলাই প্রবাসী বাঙালিদের মিলনমেলায় নাচ, গান, কবিতা, ঘুড়ি উৎসব ও তারকাদের অংশগ্রহণ ডেঙ্গু জ্বরে যে লক্ষণগুলো মোটেও অবহেলা করা যাবে না শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি ২৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ