সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৬

সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৬ |
মধ্যপ্রাচের সংঘাতে না জড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কিন্তু ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানে হামলা চালাচ্ছে মার্কিন সেনারা। এই সংঘাত ঘিরে যুক্তরাজ্যের বিমানঘাঁটি ব্যবহারের জন্য অনুমতি চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এতে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে দেরি হওয়ায় দেশটির ওপর চটেছেন ট্রাম্প। সোমবার (০২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অত্যন্ত বেশি সময় নিয়েছেন। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত দিয়াগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যে

সম্ভবত এমন ঘটনা আগে কখনও ঘটেনি। শুনে মনে হচ্ছে তিনি বৈধতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এর আগে সেন্টকম জানিয়েছে, ইরানের হামলায় চার মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (০২ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সেন্টকম জানিয়েছে, গুরুতর আহত হওয়া এক সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর ফলে মোট নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বড় ধরনের সামরিক অভিযান এখনো চলমান রয়েছে এবং প্রতিক্রিয়া কার্যক্রম অব্যাহত আছে। নিহতদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের অবহিত না করা পর্যন্ত প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে। এর আগে সেন্টকম জানায়, কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। প্রতিষ্ঠানটি

জানিয়েছে, রোববার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন