মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৬ |
মধ্যপ্রাচ্যের দুই দেশে থাকা নাগরিকদের জন্য জরুরি বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ইরাক ও লেবাননে থাকা মার্কিন নাগরিকদের জন্য এ নির্দেশনা দিয়েছে। সোমবার (০২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পৃথক পোস্টে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বাগদাদে থাকা মার্কিন দূতাবাস জানিয়েছে, ইরানে সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকির কারণে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিক ও মিশনের কর্মীদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। এক বিবৃতিতে বলা হয়, ইরাকে যুক্তরাষ্ট্রের মিশন মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন এবং সংঘাত এড়িয়ে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে দূতাবাসের

সব কর্মীকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাস সতর্ক করে বলেছে, ইরান-সমর্থিত সন্ত্রাসী মিলিশিয়ারা জননিরাপত্তার জন্য উল্লেখযোগ্য হুমকি হয়ে রয়েছে। অন্যদিকে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস পরিস্থিতিকে অস্থির ও অনিশ্চিত বলে উল্লেখ করেছে। এসময়ে নাগরিকদের দেশটিতে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দূতাবাস বলেছে, যারা বর্তমানে লেবাননে অবস্থান করছেন তারা যেন বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় এখনই দেশ ত্যাগ করেন। দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, লেবাননের নিরাপত্তা পরিস্থিতি অস্থির ও অনির্দেশ্য। দেশজুড়ে, বিশেষ করে দক্ষিণাঞ্চল, বেকা উপত্যকা এবং বৈরুতের কিছু অংশে বিমান হামলা হয়েছে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন