রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৬

রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৬ |
বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের অসাবধানতায় বদলে গেছে ৩৮ হাজার শিক্ষার্থীর ‘জেন্ডার’। এসব পুরুষ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে লেখা হয়েছে ‘ফিমেল’। ত্রুটিপূর্ণ সেই রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয়েছে কলেজগুলোতে। এইচএসসি পরীক্ষা শুরুর আগে ভুল জেন্ডারে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। যেখানে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা সেখানে ভুল সংশোধন করতে কলেজ এবং শিক্ষা বোর্ডে ছুটতে হচ্ছে তাদের। বোর্ড কর্তৃপক্ষ জানায়, কম্পিউটার অপারেটরের অসাবধানতায় ঘটেছে এমন ভুল। যা নিজ খরচেই সংশোধন করে দিচ্ছে বোর্ড কর্তৃপক্ষ। আর যাদের কারণে এমন ত্রুটি হয়েছে তাদেরকে শোকজ করা হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী জুন মাসের মধ্যে। এবার বিভাগের ৬টি জেলা থেকে বরিশাল বোর্ডের অধীনে

৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। মূলত কলেজে প্রথম বর্ষে ভর্তির ৬ মাস পরে কলেজ কর্তৃপক্ষ তাদের রেজিস্ট্রেশন করে থাকে। এদিকে এইচএসসি পরীক্ষা শুরুর অন্তত একমাস আগে প্রিন্ট দেওয়া হয় রেজিস্ট্রেশন। সেই অনুযায়ী গত দুদিন আগে ঢাকা শিক্ষা বোর্ড থেকে ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করেছে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এরই মধ্যে ৪টি জেলার কলেজগুলোতে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয়। ঝালকাঠিসহ দুটি জেলার রেজিস্ট্রেশন কার্ড বিতরণকালে ধরা পড়ে পরীক্ষার্থীদের ‘জেন্ডার ত্রুটি’। যেখানে মোট পরীক্ষার্থীর ৩৮ হাজার পুরুষ পরীক্ষার্থীকে মহিলা বা ফিমেল পরীক্ষার্থী বানিয়ে দেওয়া হয়েছে। ভুল ধরা পড়ার পর শিক্ষার্থীরা ছুটছেন কলেজে আর কলেজ কর্তৃপক্ষ ছুটছেন বোর্ড কর্মকর্তাদের

কাছে। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জিএম শহিদুল ইসলাম বলেন, কম্পিউটার প্রোগ্রাম সেটিংসের কারণে এতো বড় ভুলটা হয়েছে। কম্পিউটার অপারেটরের অসাবধানতার কারণে এমনটা হয়েছে। এজন্য তাকে শোকজ করা হয়েছে। তিনি আরও বলেন, পরীক্ষার আগেই ভুলটা ধরা পড়ায় এখন সমাধান করা সহজ হয়েছে। আমরা সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশনের ভুল সংশোধন করে দিচ্ছি। এখানে শিক্ষার্থীদের হয়রানির কোনো সুযোগ নেই। কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করলেই সমাধান হচ্ছে। তিনি আরও বলেন, গত রোববার থেকে এরই মধ্যে অনেকগুলো রেজিস্ট্রেশন সংশোধন করে দেওয়া হয়েছে। তবে এটা বড় কোনো বিষয় নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ