গণহত্যা ১৯৭১: হরিণাগোপাল-বাগবাটী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫
     ২:১৩ অপরাহ্ণ

আরও খবর

গণহত্যা ১৯৭১: হরিণাগোপাল-বাগবাটী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫ | ২:১৩ 95 ভিউ
দিনটি ছিল মঙ্গলবার। হানাদার বাহিনী তাদের স্থানীয় দোসরদের সহযোগিতায় আনুমানিক ভোর পাঁচটায় বাগবাটী গ্রাম ঘেরাও করে। গাড়ির শব্দে পাহারারত যুবকরা গ্রামবাসীদের সতর্ক করার আগেই এক শ’ পাকসেনা গ্রামে ঢুকে পড়ে তিন ভাগে অভিযান চালায়। একটি গ্রুপ হত্যা চালায়, একটি গ্রুপ ধর্ষণ করে, আরেকটি গ্রুপ পুরো গ্রামের প্রতিটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় রাজাকাররা পাকিস্তানীদের বাড়ি চিনিয়ে নিয়ে যায়। আকস্মিক হামলায় ঘুমন্ত মানুষ দিশেহারা হয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে দেয়। পাকিরা যাকে চোখের সামনে পেয়েছে, তাকেই গুলি করে হত্যা করেছে। বিশেষ করে যুবক ও পুরুষদের। পালানোর সময় যারা গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছিল তাদের আত্মীয়-স্বজনরাও দাঁড়াতে পারেনি স্বজনের পাশে। সেদিন পাকিরা আট-দশজন নারীকে

ধর্ষণ করে। ধর্ষণের শিকার অধিকাংশ নারি ছিলেন হিন্দু যুবতী এবং সদ্য বিবাহিতা। তাদের পিতা ও স্বামীর সামনেই হত্যা করা হয়। সেদিনের এক প্রত্যক্ষদর্শী রানী দত্ত বলেন, ভোরবেলা তিনি দেখতে পান মিলিটারি এসেছে। লোকজন ছুটছে। পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছে। গরু-বাছুর সব নিয়ে গিয়েছে। মিলিটারিরা তাঁর স্বামী, ভাসুর, ননদের জামাইসহ আরও অনেক নিকটাত্মীয়কে হত্যা করেছিল। সেই পরিবারগুলোর সবকিছু এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। তাদের সেই দুঃখ, কষ্ট, বেদনা আজও লাঘব হয়নি। পাকিস্তানী হানাদার বাহিনী সেদিন ভোররাত থেকে প্রায় সকাল নয়-দশটা পর্যন্ত হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। সিরাজগঞ্জ শহর থেকে সুইপাররা এসে আশ্রয় নিয়েছিল হরিণা বাগবাটী উচ্চ বিদ্যালয়ে। সুইপাররা লাশগুলো একসঙ্গে বিভিন্ন স্থানে

নিয়ে গিয়ে কবর দেয়। এছাড়া অনেক লাশ কুয়ার মধ্যে ফেলে দেয়া হয়। সেসব লাশের পচা দুর্গন্ধ অনেকদিন পর্যন্ত দূর থেকে পাওয়া যেত। যেই সুইপাররা লাশ মাটিচাপা দিত, তাদেরও মুক্তি ছিল না। সুইপারদেরও গুলি করে নির্মমভাবে হত্যা করা হতো। আমাদের জরিপ অনুসারে সেদিন সেখানে দুই শ’র অধিক মানুষকে হত্যা করা হয়েছিল। তাঁদের মাঝে কয়েকজনের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। অধিকাংশ শহীদের লাশ শনাক্ত না হওয়ার কারণ তাঁরা দূর-দুরান্তের গ্রাম থেকে এখানে এসেছিলেন জীবন বাঁচাতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাঁরা সবাই নিহত হন। হরিণাগোপাল ও বাগবাটী গ্রামে বলরাম নবদাসের বাঁশঝাড় এবং ক্ষুদিরাম রায়ের কুয়ায় এলাকাজুড়ে রয়েছে একাত্তরের বধ্যভূমি। এছাড়া উত্তর আলোকদিয়া শ্মশানেও রয়েছে

বধ্যভূমি। এ সকল বধ্যভূমি এখন ঝোপঝাড়ে আবৃত। প্রাণের ভয়ে সেই এলাকার গ্রামবাসী যে যার মতো পালিয়ে যান দূর-দূরান্তের গ্রামে বা আশপাশের ঝোপঝাড়ে। পরদিন বিকেলে অনেকে গ্রামে ফেরেন। ফিরে এসে এই নারকীয় বীভৎসতা দেখে অনেকেই গ্রাম ছেড়ে পথচলা শুরু করেন শরণার্থী শিবিরের দিকে। অনেকে পাড়ি জমান দূরের কোন আত্মীয়ের বাড়িতে। অনেক তরুণ যোগ দেন মুক্তিযুদ্ধে। হরিণাগোপাল-বাগবাটী গণহত্যা নিয়ে ‘গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট’-এর পক্ষ থেকে একটি গণহত্যা নির্ঘণ্ট গ্রন্থ প্রকাশিত হয়েছে। দীর্ঘ গবেষণার পর এই গ্রন্থটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এমফিল গবেষক সুস্মিতা দাস। তিনি নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত আছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান