কারাগারকে রাষ্ট্রীয় কসাইখানায় পরিণত করেছেন ইউনূস, কোথায় মানবাধিকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫
     ১১:২৬ পূর্বাহ্ণ

আরও খবর

কারাগারকে রাষ্ট্রীয় কসাইখানায় পরিণত করেছেন ইউনূস, কোথায় মানবাধিকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫ | ১১:২৬ 48 ভিউ
আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসায় ভরা মিথ্যা মামলা দায়ের করে তাদের কারাগারে ঢুকিয়ে নির্যাতন ও হত্যা করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন কারাগারে এমন বন্দিদের মৃত্যু বাড়ছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুসারে গত ১৫ মাসে কারাগারে মারা গেছেন ১১২ জন। যাদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। সূত্র বলছে, ইউনূসের নির্দেশে এ ধরনের হত্যাকাণ্ড চালানো হচ্ছে। আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তার করার পর জেলে তাদের ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়, খাবারের সাথে অজানা ক্যামিকেল এবং মেডিসিন মিশিয়ে অথবা জোর করে খাওয়ানো হয়। যদি কেউ অস্বীকৃতি জানায়, তাহলেই তার উপর নেমে আসে মধ্যযুগীয় বর্বরোচিত নির্যাতন। এই হত্যার পদ্ধতি এতোই নিখুঁত যে,

তা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সাহায্য ছাড়া বোঝার কোনো উপায়ই নেই বাইরে থেকে দেখে। এই সময়ে বিভিন্ন পর্যায়ের একাধিক আওয়ামী লীগ নেতা কারা হেফাজতে মারা গেছেন, যাদের অনেকেই অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৭ নভেম্বর টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা সুলতান মিয়া (৫৫) কারাগারে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সুলতান মিয়া মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। জানা যায়, গত ২৮ অক্টোবর টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা সুলতান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর প্রায় এক মাস ধরে তিনি টাঙ্গাইল জেলা কারাগারে আটক

ছিলেন। সুলতান মিয়ার মৃত্যুর পর কারা হেফাজতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যুর বিষয়টি আলোচনায় আসে। গত ১৮ নভেম্বর বিকেলে মিরপুর ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও আওয়ামী লীগ নেতা মো. মুরাদ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে গত বছর ৯ ডিসেম্বর কারাগারে বন্দি অবস্থায় মারা যান বগুড়া জেলার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল মতিন ওরফে মিঠু (৬৫)। গত বছর ২৬ নভেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু কারা হেফাজতে মারা যান। একটি হত্যা

মামলা, ভাঙচুর ও বিস্ফোরক মামলায় গত বছর ২৪ আগস্ট ঝুনু গ্রেপ্তার হয়েছিলেন। বগুড়ার জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘কারা হাসপাতালে ঝুনুর হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার চেষ্টা করা হয়। তবে সিরাজগঞ্জ পৌঁছানোর পর পথে তাঁর মৃত্যু হয়।’ গত বছর ২৫ নভেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুল লতিফ কারাবন্দি হিসেবে মারা যান। গত বছর ২৩ নভেম্বর তিনি অসুস্থ বোধ করলে জেল কর্তৃপক্ষ তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫

নভেম্বর সকালে তিনি মারা যান বলে কারা সূত্র জানায়। বগুড়া কারাগারে বন্দি অবস্থায় গত বছর ১১ নভেম্বর মারা যান আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম। তিনি বগুড়া শহর আওয়ামী লীগের একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। চলতি বছর ২১ সেপ্টেম্বর গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কাঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক রাত সাড়ে ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কারাগার থেকে গাইবান্ধা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সময় আবু বক্কর ছিদ্দিকের ভাতিজা সিফাত অভিযোগ করেন, ‘অসুস্থ হলেও এ খবর আমরা জানতে পারি পরদিন। এই দীর্ঘ সময়ও কারা কর্তৃপক্ষ থেকে তাঁর অসুস্থতা এবং

মৃত্যুর বিষয়টি আমাদের জানানো হয়নি।’ এর আগে চলতি বছর ১১ মার্চ বগুড়া জেলা কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতা এমদাদুল হক ওরফে ভট্টু (৫২) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত বছর ৯ ডিসেম্বর কারাগারে বন্দি অবস্থায় মারা যান বগুড়া জেলার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল মতিন ওরফে মিঠু (৬৫)। মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রধান নির্বাহী সাইদুর রহমান বলেন, ‘কারা হেফাজতে মৃত্যু দিন দিন বাড়ছে। এ ধরনের মৃত্যু মানবাধিকারের লঙ্ঘন। আমরা বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। রাষ্ট্র এটাকে কোনোভাবেই অবহেলা করতে পারে না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান