সালমানের এশিয়ান ট্যুর থেকে কি বাদ পড়লেন সোনাক্ষী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫

সালমানের এশিয়ান ট্যুর থেকে কি বাদ পড়লেন সোনাক্ষী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ |
সালমান খানের হাত ধরে বলিউড সিনেমায় সোনাক্ষী সিনহার অভিষেক। ‘দাবাং’ সিনেমার সূত্র ধরে এই দুই বলিউড তারকার যে সুসম্পর্ক গড়ে উঠেছিল, তা আজও অটুট। এরপরও এশিয়ান ট্যুরে সোনাক্ষীকে সঙ্গে নিচ্ছেন না সালমান। অভিনয়ে অভিষেকের পর সোনাক্ষী এই প্রথম বলিউড ভাইজানের কোনো বিদেশ ট্যুর থেকে বাদ পড়লেন। আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সালমান খান দেশে-বিদেশে যেসব অনুষ্ঠান করেন তার সবগুলোতে থাকেন সোনাক্ষী। সেই সুবাদে অভিনেতার এশিয়ান ট্যুরে সফরসঙ্গী হিসেবে সোনাক্ষীর থাকার কথা ছিল। এমনকি এই ট্যুরের পোস্টারেও রাখা হয়েছিল অভিনেত্রীর ছবি। কিন্তু হঠাৎ দেখা গেল পোস্টারে বদলে গেল অভিনেত্রীর মুখ। সোনাক্ষীর জায়গায় সেখানে উঠে এসেছে তামান্না ভাটিয়ার ছবি। তারপর থেকে সোনাক্ষীকে নিয়ে জল্পনায়

মেতে উঠেছেন নেটিজেনরা। কেউ বলছেন, অভিনেত্রী অন্তঃসত্ত্বা। সেই কারণে এবার সালমানের সফরসঙ্গী হতে পারছেন না তিনি। কেউ আবার অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত করতে পডকাস্ট অনুষ্ঠানের বিষয়টি টেনে এনেছেন। এ কারণে সাম্প্রতিক সময়ে সেই পডকাস্টে অভিনেত্রীকে বারবার বালিশ দিয়ে হেলান দিয়ে কথা বলতে দেখা গেছে। এ ছাড়াও বেশির ভাগ সময় তাঁর বড় আকারের পোশাক পরার বিষয়টি নিয়েও নানা জন নানা মন্তব্য করেছেন। তাদের কথায়, মা হতে চলার খবর গোপন রাখতেই বড় ও ঢোলা পোশাক পরা শুরু করেছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহার এই সুযোগ্য কন্যা। যদিও এই প্রসঙ্গে সোনাক্ষী ও তাঁর স্বামী জাহির ইকবাল কেউই এখনও কোনো মন্তব্য করেননি। তারপরও নেটিজেনরা তাদের সন্দেহ ও অনুমানের কথা

ঠিক প্রকাশ করে চলেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তর-পশ্চিমাঞ্চলে ফসলহানির শঙ্কা ঢাকায় বৃষ্টির দেখা নেই, যেমন থাকতে পারে আজকের আবহাওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, যা বলল ইরান ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প শীর্ষ সন্ত্রাসীরা ফের তৎপর বিমানবন্দরের রানওয়ে নিরাপত্তা ঝুঁকিতে অবহেলার প্রতিশোধ নিতে প্রেমিককে পুড়িয়ে মারল প্রেমিকা যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বাঁচানো গেল না হাম আক্রান্ত শিশু সাদমানকে, মরদেহ নিয়ে ফেরার ছবি ভাইরাল ইরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান ৫ বিভাগে শিলাবৃষ্টির আভাস সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন চট্টগ্রামে ‘গুপ্ত রাজনীতি’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন অনুপস্থিত, বহিষ্কৃত ৬ লক্ষ্য আন্দোলনে লাশ বৃদ্ধি স্নাইপারের গুলির জোগানদাতা বরখাস্ত কর্নেল হাসিনুর!